শেয়ারFacebookWhatsApp

B-কে ব্যবহার করে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি আনা সম্ভব উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'B [গণিত] দ্বারা প্লাসমিডকে বোঝানো হয়েছে। প্লাসমিড হলো ব্যাকটেরিয়ার নিজস্ব DNA বহির্ভূত বৃত্তাকার DNA অণু। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে প্লাসমিডকে ব্যবহার করে রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করা হয়। বর্তমানে কৃষিক্ষেত্রে রোগ প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবনে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি এক বিপ্লব সৃষ্টি করেছে। তাছাড়া অধিক ফসল উৎপাদন এবং গুণগত মানের উন্নয়ন ঘটিয়ে এ প্রযুক্তি ব্যাপক উন্নতি আনতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. অধিক ফলনশীল শস্য উৎপাদন: চাষাবাদকৃত ফসলের কোনো প্রজাতির মধ্যে সালোকসংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন সংবন্ধনে ক্ষমতাসম্পন্ন, ফল অধিক পুষ্টকরণ ইত্যাদি বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে অধিক ফলনশীল জাত উৎপাদন করা যায়। ২. পুষ্টিগুণ বৃদ্ধি: ধানে ẞ-ক্যারোটিন সমৃদ্ধ জিন স্থানান্তরের মাধ্যমে সোনালী ধান উদ্ভাবনের মাধ্যমে চালের পুষ্টিগুণ বাড়ানো হয়েছে। ৩. আগাছানাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে Streptomyces hygroscopicus নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা জিন টমেটো, তামাক ও আলুতে স্থানান্তর করে আগাছানাশক প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে। ৪. রোগপ্রতিরোধী জাত উদ্ভাবন: টোবাকো মোজাইক ভাইরাস,পটেটো ভাইরাসের CP জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করছে। ৫. দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি: জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে আলো বিচ্ছুরিত হয়। ৬. গুণগত মানোন্নয়ন: সূর্যমুখী থেকে সালফার অ্যামিনো এসিড সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। ৭. বীজহীন ফল সৃষ্টি: বর্তমানে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে। যেমন-জাপানে বীজহীন তরমুজ, আঙুর উৎপাদন। উপরিউক্ত আলোচনা থেকেই স্পষ্ট যে, জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি কষিক্ষেত্রে বিভিন্নভাবে সফলতা আনতে পারে।

HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল

B-কে ব্যবহার করে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি আনা সম্ভব উক্তিটি বিশ্ল…

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর- question image

Rajshahi · 2025

উত্তর

ক্যাপসিড হলো ভাইরাসের প্রোটিন দ্বারা গঠিত একটি আবরণ যা ভাইরাসের জেনেটিক উপাদান (DNA বা RNA) কে ঘিরে রাখে ও সুরক্ষা দেয়।

উত্তর

বসারসিনা বলতে এক ধরনের গোলাকার ব্যাকটেরিয়াকে বোঝায়, যেগুলো সাধারণত ৮টি কোষ একত্রে ঘনক আকৃতিতে গুচ্ছ আকারে থাকে। এরা সাধারণত গ্রাম-পজেটিভ ব্যাকটেরিয়া। মাটি, পানি, খাদ্য, পাকস্থলিতে এদের পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত চিত্র-'AA^{\prime} হলো DNA। DNA জীবে বহুসংখ্যায় উপস্থিত থেকে প্যাঁচানো সূত্র গঠন করে। নিচে DNA অণুর ভৌত গঠন বর্ণনা করা হলো- ১. DNA অণু দ্বিসূত্রক, লোহার সিঁড়ির মতো ডান থেকে বাম দিকে প্যাঁচানো; যাকে বলা হয় ডাবল হেলিক্স। ২. সূত্র দুটি সমদূরত্বে পরস্পর বিপরীতমুখী (একটি ৫' → ৩' মুখী, অপরটি ৩' → ৫' মুখী) হয়ে অবস্থান করে। ৩. সিঁড়ির দু'দিকের হাতল তৈরি হয় ডিঅক্সিরাইবোজ স্যুগার (s) ও ফসফেটের (P) পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। ৪. সূত্র দুটির মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় একজোড়া নাইট্রোজেন বেস (A=T বা G=C) দিয়ে। ৫. ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ স্যুগারের ৩য় ও ৫ম (3' ও 5' কার্বনের) কার্বনের সাথে এবং ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ শ্যুগারের ১ম কার্বনের (1' কার্বনের) সাথে। কাজেই সূত্রকের বাইরের দিকে ফসফেট এবং ভিতরের দিকে নাইট্রোজেন ক্ষারক থাকে। ৬. DNA অণুতে চার ধরনের "নাইট্রোজেন ক্ষারক (এডিনিন (A), গুয়ানিন (G), থাইমিন (A) এবং সাইটোসিন (C)) থাকে। একটি সূত্রের এডিনিন (A) অপর সূত্রের থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা (A = T / T = A) এবং একটি সূত্রের গুয়ানিন (G) অপর সূত্রের সাইটোসিনের (C) সাথে তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা (C= G/G = C) যুক্ত থাকে। ৭. ডাবল হেলিক্সের প্রতিটি সম্পূর্ণ প্যাঁচ বা ঘূর্ণনের দূরত্ব 34°A (= 3.4 nm)। প্রতিটি সম্পূর্ণ প্যাঁচে ১০ জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। প্রতিটি প্যাঁচে ২৫টি হাইড্রোজেন বন্ড থাকে। ৮. সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপ অর্থাৎ বেস জোড়গুলো পরস্পর থেকে 3.4Å দূরত্বে অবস্থিত। ৯. হেলিক্সের ব্যাস 20Å (= 2 nm)। তবে প্রজাতিভেদে অণুর দৈর্ঘ্য বিভিন্ন হয়। ১০. DNA-এর আনবিক ওজন 10610910^6-10^9 ডাল্টন এর মধ্যে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'BB^{\prime} দ্বারা প্লাসমিডকে বোঝানো হয়েছে। প্লাসমিড হলো ব্যাকটেরিয়ার নিজস্ব DNA বহির্ভূত বৃত্তাকার DNA অণু। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে প্লাসমিডকে ব্যবহার করে রিকম্বিনেন্ট DNA প্রস্তুত করা হয়। বর্তমানে কৃষিক্ষেত্রে রোগ প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবনে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি এক বিপ্লব সৃষ্টি করেছে। তাছাড়া অধিক ফসল উৎপাদন এবং গুণগত মানের উন্নয়ন ঘটিয়ে এ প্রযুক্তি ব্যাপক উন্নতি আনতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. অধিক ফলনশীল শস্য উৎপাদন: চাষাবাদকৃত ফসলের কোনো প্রজাতির মধ্যে সালোকসংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন সংবন্ধনে ক্ষমতাসম্পন্ন, ফল অধিক পুষ্টকরণ ইত্যাদি বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে অধিক ফলনশীল জাত উৎপাদন করা যায়। ২. পুষ্টিগুণ বৃদ্ধি: ধানে ẞ-ক্যারোটিন সমৃদ্ধ জিন স্থানান্তরের মাধ্যমে সোনালী ধান উদ্ভাবনের মাধ্যমে চালের পুষ্টিগুণ বাড়ানো হয়েছে। ৩. আগাছানাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে Streptomyces hygroscopicus নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা জিন টমেটো, তামাক ও আলুতে স্থানান্তর করে আগাছানাশক প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে। ৪. রোগপ্রতিরোধী জাত উদ্ভাবন: টোবাকো মোজাইক ভাইরাস,পটেটো ভাইরাসের CP জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করছে। ৫. দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি: জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে আলো বিচ্ছুরিত হয়। ৬. গুণগত মানোন্নয়ন: সূর্যমুখী থেকে সালফার অ্যামিনো এসিড সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। ৭. বীজহীন ফল সৃষ্টি: বর্তমানে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে। যেমন-জাপানে বীজহীন তরমুজ, আঙুর উৎপাদন। উপরিউক্ত আলোচনা থেকেই স্পষ্ট যে, জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি কষিক্ষেত্রে বিভিন্নভাবে সফলতা আনতে পারে।
HSCBiology 1st PaperChapter 11: জীবপ্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত DNA-র ক্ষেত্রে প্রযোজ্য— i. স্বপ্রজননক্ষম ii. দ্বি-বিভাজনে সাহায্য করে iii. অ্যান্টিবায়োটিক প্রতিরোধী নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান- i. লাইগেজ এনজাইম ii. রেস্ট্রিকশন এনজাইম iii. সিজিয়াম ক্লোরাইড নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'BB^{\prime} এর প্রয়োগ- i. মানব ইনসুলিন উৎপাদন ii. টিকা উৎপাদন iii. ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'AA^{\prime} অংশের নাম কী?

Chittagong · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • ভেক্টর DNA
  • রেপ্লিকেটেড DNA
  • কাঙ্ক্ষিত DNA

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?

Jessore · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • টিস্যু কালচার
  • হাইব্রিডাইজেশন
  • জিন ক্লোনিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?

Jessore · 2016

  • মূল সৃষ্টি
  • জীবাণু মুক্তকরণ
  • ক্যালাস সৃষ্টি
  • টবে চারা লাগানো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.Recombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iii. রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন ii. আয়রন iii. ভিটামিন বি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বৃত্তাকার নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইন্টারফেরন উৎপাদন iii. ইনসুলিন উৎপাদন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বায়োলজিক্যাল নাইফ কোনটি?

Sylhet · 2016

  • পলিমারেজ
  • লাইগেজ
  • রেস্ট্রিকশন এনজাইম
  • অ্যামাইলেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ iii. নতুন প্রকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'B [গণিত] এর প্রয়োগ- i. মানব ইনসুনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'A [গণিত] অংশের নাম কী?নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিসRecombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iiiসুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন iপ্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বকোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইনবায়োলজিক্যাল নাইফ কোনটি?টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ ii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।