উদ্দীপকে উল্লিখিত চিত্রঃ X এর B চিহ্নিত উপাফানের বৈশিষ্ট্য ও শ্রেনীবিন্যাস লিখ।
উত্তর: উদ্দীপকের চিত্রের B উপাদানটি হলো প্লাসমিড।এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ নিম্নরূপ: প্লাসমিডের সাধারণ বৈশিষ্ট্য: ১। প্লাসমিড বৃত্তাকার (চক্রাকার) দ্বি-সূত্রক DNA অণু। ২। এর আণবিক ভর প্রায় 10°- 200 × 10 dalton ৩। প্লাসমিড অল্পসংখ্যক জিন ধারণ করে থাকে। ৪। রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাসমিডের নির্দিষ্ট স্থানগুলো কেটে ফেলা যায়। ৫। এরা কনজুগেশনের মাধ্যমে সহজেই অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত হতে পারে। প্লাসমিডের প্রকারভেদ: প্লাসমিড প্রধানত তিন প্রকার। যথা- (i) F এবং F [গণিত] প্লাসমিড। এসব প্লাসমিড একটি ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর করার জন্য দায়ী। F(fertility) ও-প্লাসমিড ব্যাকটেরিয়া দেহে তৈরি করে যা তাদের যৌনজননে সাহায্য করে। (ii) R-প্লাসমিড। এসব প্লাসমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন জিন থাকে। R-প্লাসমিড ৬টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। (iii) কোল প্লাসমিড: যে সব প্লাসমিডে কোলিসিন (Colicin) উৎপাদনকারী জিন থাকে তাদেরকে কোল প্লাসমিড বলে। কোলিসিন এক ধরনের প্রোটিন যা সংবেদনশীল E. coli কোষকে ধ্বংস করতে পারে। কোল প্লাসমিডের সমতুল্য আরেক ধরনের প্লাসমিড আছে যাতে ভিব্রিওসিন (Vibriocin) উৎপাদনকারী জিন থাকে। ভিব্রিওসিন সংবেদনশীল Vibrio cholerae কোষকে ধ্বংস করে দেয়।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্রঃ X এর B চিহ্নিত উপাফানের বৈশিষ্ট্য ও শ্রেনী…
উদ্দীপক

ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর