বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তি 'X [গণিত] -এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জৈব প্রযুক্তি 'X [গণিত] তে বর্ণিত এক্সপ্লান্ট থেকে অসংখ্য অণুচারা তৈরির প্রক্রিয়াটি হলো টিস্যু কালচার প্রক্রিয়া। নিচে বাংলাদেশের প্রেক্ষিতে টিস্যু কালচার প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. জীববৈচিত্র্য রক্ষা: বাংলাদেশ বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতিসহ জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। টিস্যু কালচারের মাধ্যমে বিরল ছিন উদ্ভিদের সংরক্ষণ এবং বংশবিস্তার ঘটানো সম্ভব। ২. কৃষি ও ফসলের উন্নতি: বাংলাদেশের অর্থনীতির একটি উল্লেখযোগ্য খাত হচ্ছে কৃষি। এ কৃষি খাতের উপর বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। টিস্যু কালচার ব্যবহার করে রোগমুক্ত ও উচ্চ ফলনশীল উদ্ভিদজাত উৎপাদন করা সম্ভব, যা ফসলের উন্নতিতে ব্যাপক ভূমিকা পালন করবে। যার ফলে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করা অনেক সহজতর হবে। ৩. ঔষধি উদ্ভিদ উৎপাদন: বাংলাদেশে ভেষজ ও ঐতিহ্যবাহী ঔষধের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। টিস্যু কালচারের মাধ্যমে 'বৃহৎ পরিসরে ঔষধি গাছ উৎপাদন করা যাবে যা উদ্ভিদ ভিত্তিক ঔষধের মানসম্মত সরবরাহ নিশ্চিত করবে। ৪. ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে তৈরি জিনোম হতে টিস্যু কালচারের মাধ্যমে পূর্ণাঙ্গ ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। উদ্ভিদগুলো আগাছানাশক, পতঙ্গরোধী, লবণাক্ত ও খরারোধী, উন্নত পুষ্টিমান সম্পন্ন ফসলি উদ্ভিদ। যেহেতু বাংলাদেশে এরকম গুণসম্পন্ন ফসলের ব্যাপক চাহিদা রয়েছে, তাই এ ধরনের উদ্ভিদ উৎপাদন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়াও টিস্যু কালচারের মাধ্যমে স্বল্প সময়ে অধিক চারা উৎপাদন, সংকর উদ্ভিদ উৎপাদন, সঠিক বীজ সংগ্রহের মাধ্যমে মজুদের সমস্যা থেকে মুক্তি পাওয়া, বীজহীন উদ্ভিদ হতে চারা উৎপাদন করার পাশাপাশি আরো অনেক সম্ভাবনাময় উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তি 'X -এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর