উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিটি বিভিন্ন - ক্ষেত্রে মানব কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তা নিচে বিশ্লেষণ করা হলো- ১. জিনথেরাপিতে: জিন ঘটিত রোগসমূহ জিনের প্রতিস্থাপনের মাধ্যমে নিরাময় সম্ভব। বর্তমানে বহু দূরারোগ্য রোগ জিন থেরাপির মাধ্যমে নিরাময়ের চেষ্টা চলছে। উদাহরণস্বরূপ সিস্টিক ফাইব্রোসিস, হিমোফিলিয়া এবং ডায়াবেটিসের চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ২. টিকা উৎপাদনে: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন রোগের প্রতিষেধক বা ভ্যাকসিন উৎপন্ন করা সম্ভব হয়েছে। এই পদ্ধতিতে স্বল্প খরচে অধিক পরিমাণে প্রতিষেধক তৈরি করা যায়। উদাহরণস্বরূপ হেপাটাইসিস-বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) এবং COVID-19-এর mRNA ভ্যাকসিন তৈরি হয়েছে এই প্রযুক্তি ব্যবহার করে। ৩. হরমোন উৎপাদনে: মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ হরমোন ইনসুলিন জিন প্রযুক্তির মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে বাণিজ্যিকভাবে উৎপন্ন করা হয়। এছাড়াও ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধী ইন্টারফেরনও একইভাবে উৎপন্ন করা হয়। ৪. বংশগতীয় রোগ নিরাময়: হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া ইত্যাদি জিনঘটিত বংশগত রোগ নির্ণয় ও গর্ভাবস্থার শুরুতে এ প্রযুক্তি ব্যবহার করে ফেনিলকেটোনুরিয়া নিরাময় সম্ভব। ৫. খাদ্য উৎপাদনে: খাদ্য উৎপাদনে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি কৃষিতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ GM Crops যা তাপ সহনশীল, পোকামাকড় থেকে সুরক্ষিত বা পুষ্টি সমৃদ্ধ হতে পারে। ৬. প্রাকৃতিক সম্পদ রক্ষা: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে জীবাণু এবং অন্যান্য অণুজীবের ব্যবহার বেড়েছে যা পরিবেশগত দূষণ কমাতে এবং বর্জ্য পরিশোধন করতে সাহায্য করে। ৭. পুষ্টিমান বৃদ্ধি: কৃষি ফসলের পুষ্টিমান বাড়ানোর জন্য জিন সংশোধন করা যায়। যেমন- স্বর্ণ চাল (Golden Rice) যা ভিটামিন-A এর ঘাটতি পূরণের জন্য তৈরি হয়েছে। উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি মানব কল্যাণে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত প্রযুক্তিটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর