উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি 'M [গণিত] এর সুবিধা এবং অসুবিধাসমূহ আলোচনা কর।
উত্তর: গী উদ্দীপকে উল্লেখিত চিত্র-M প্রযুক্তিটি হলো টিস্যু কালচার প্রযুক্তি।নিচে টিস্যু কালচার প্রযুক্তির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করা হলো- টিস্যু কালচার প্রযুক্তির সুবিধাসমূহ: ১. অল্প জায়গায় অধিক চারা উৎপাদন। ২. উদ্ভিদের যেকোনো টিস্যু থেকে চারা উৎপাদন। ৩. একটি উদ্ভিদ বা উদ্ভিদাংশ থেকে অল্প পরিশ্রমে ও অল্প সময়ে অধিক সংখ্যক চারা উৎপাদন। ৪. নিয়ন্ত্রিত পরিবেশে মাতৃ উদ্ভিদের প্রজাতিগত চারিত্রিক গুণাবলি অক্ষুন্ন রেখে চারা উৎপাদন। ৫. সহজে রোগমুক্ত বিশেষ করে ভাইরাসমুক্ত চারা উৎপাদন সম্ভব। ৬. ঋতুভিত্তিক চরা উৎপাদনের বাধ্যবাধকতা হতে মুক্ত হওয়া যায়। ৭. বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন ও ঐ প্রজাতিকে সংরক্ষণ করা যায়। ৮. কলমে, অক্ষম ও বীজের মাধ্যমে বংশবিস্তার করে না এমন উদ্ভিদের চারা উৎপাদন। ৯. বিদেশী জাতের উদ্ভিদ থেকে দেশী আবহাওয়া, উপযোগী জাত সৃষ্টি করা। ১০. সঠিক বীজ সংগ্রহ ও মজুদ করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়। ১১. অতি স্বল্পমূল্যে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। টিস্যু কালচার প্রযুক্তির অসুবিধাসমূহ: ১. মূল্যবান যন্ত্রপাতি, রাসায়নিক উপকরণ ও ব্যয়বহুল গবেষণাগারের অভাব। ২. বিশেষজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তির অভাব। ৩. 'গবেষণাগারে আবাদ টিস্যু জীবাণু দ্বারা আক্রান্ত হলে টিস্যু কালচার সম্পন্ন করা সম্ভব হয় না। ৪. টিস্যু কালচারের ফলে উৎপন্ন চারা ক্ষুদ্রাকৃতির হওয়ায় পরিবহনে অসুবিধা। ৫. প্রথম অবস্থায় উৎপন্ন চারার মূল্য অনেক বেশি পড়ে। ৬. প্রজননগত সমস্যার কারণে দেরিতে ফল আসা উদ্ভিদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হওয়া। ৭. অঙ্গজ প্রজননের ফলে উদ্ভিদের কোনো নতুন প্রকরণ সৃষ্টি হয় না।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি 'M এর সুবিধা এবং অসুবিধাসমূহ আলোচনা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর