উদ্দীপকে উল্লেখিত কোন প্রযুক্তিটি চিকিৎসা বিজ্ঞানে বেশি প্রয়োগ হয়? উদাহরণসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-M হলো টিস্যু কালচার প্রযুক্তি এবং চিত্র-N হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি। চিকিৎসা বিজ্ঞানে টিস্যু কালচার অপেক্ষা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিটি বেশি প্রয়োগ করা হয়। নিচে উদাহরণসহ ব্যাখ্যা করা হলো- হরমোন উৎপাদনে: মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ হরমোন-ইনসুলিন 'জিন প্রযুক্তির মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে বাণিজ্যিকভাবে উৎপন্ন করা হয়। এছাড়াও ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধী ইন্টারফেরনও একইভাবে উৎপন্ন করা হয়। টিকা উৎপাদনে: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন রোগের প্রতিষেধক বা ভ্যাকসিন উৎপন্ন করা সম্ভব হয়েছে। এই পদ্ধতিতে স্বল্প খরচে অধিক পরিমাণে প্রতিষেধক তৈরি করা যায়। বংশগতীয় রোগ নিরাময়: হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া,ইউরোকাইনেজ ইত্যাদি জিনঘটিত বংশগত রোগ নির্ণয় ও গর্ভাবস্থার শুরুতে এ প্রযুক্তি ব্যবহার করে ফেনিলকেটোনুরিয়া নিরাময় সম্ভব। রোগ নির্ণয়ে: বিভিন্ন রোগ শনাক্তকরণের প্রচলিত পদ্ধতির বিকল্প হিসেবে DNA প্রোব, মনোক্লোনাল অ্যান্টিবডি ও এন্টেনেটাল ডায়াগোনোসিস সরাসরি ও কার্যকরভাবে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিন থেরাপিতে: জিনঘটিত রোগসমূহ জিনের প্রতিস্থাপনের মাধ্যমে নিরাময় সম্ভব। বর্তমানে বহু দুরারোগ্য রোগ জিন থেরাপির মাধ্যমে নিরাময়ের চেষ্টা চলছে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিটি চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করা হয়।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত কোন প্রযুক্তিটি চিকিৎসা বিজ্ঞানে বেশি প্রয়োগ হয়? …
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর