উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে ডায়াবেটিস রোগের ওষুধ তৈরি করা যায় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] প্রক্রিয়াটি হলো জীবপ্রযুক্তি তথা রিকম্বিনেন্ট DNA। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি হচ্ছে বর্তমান বিশ্বের বহুল আলোচিত ও অত্যন্ত সম্ভাবনাময় প্রযুক্তিবিজ্ঞান।এটির মাধ্যমে ডায়াবেটিস রোগের ওষুধ ইনসুলিন তৈরি করা যায়। ইনসুলিন তৈরির ধাপগুলো হলো- ১) প্রথমে মানুষের অগ্ন্যাশয় থেকে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোষ সংগ্রহ করা হয় । ২) এরপরে মানুষের অস্ত্র থেকে E. coli ব্যাকটেরিয়াম সংগ্রহ করা হয় । ৩) রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ইনসুলিন জিন এর মাপে প্লাসমিডের নির্দিষ্ট অংশ কর্তন করা হয় । ৪) লাইগেজ এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়ামের প্লাসমিড DNA ও মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিনের DNA জোড়া লাগানো হয় । ৫) ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় E. coli ব্যাকটেরিয়ামের ভেতর রিকম্বিনেন্ট DNA প্রবেশ করানো হয় । ৬) ফার্মেন্টেশন ট্যাংক থেকে রিকম্বিনেন্ট DNA ধারী ব্যাকটেরিয়াম বংশবৃদ্ধি করে ও তার দেহে ইনসুলিন উৎপাদনের জন্য দায়ী জিন থাকায় ইনসুলিন উৎপাদন করে ।এরপরে মানব ইনসুলিন রোগীর দেহে প্রবেশ করানো হয় । এভাবেই ডায়াবেটিস রোগের ওষুধ ইনসুলিন তৈরি করা হয়।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের 'B প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে ডায়াবেটিস রোগের ওষুধ তৈরি…
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর