কৃষিক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত জৈব প্রযুক্তি- 'A [গণিত] এর গুরুত্ব বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] জৈব প্রযুক্তিটি হচ্ছে DNA রিকম্বিনেন্ট। কৃষি ক্ষেত্রে এর ব্যাপক প্রসার লক্ষণীয়। একটি DNA অণুর কাঙ্খিত দু'জায়গা কেটে খন্ডটিকে পৃথক করে নির্দিষ্ট স্থানে জোড়া দেয়ার ফলে যে সংকর DNA অণু উৎপন্ন হয় তাকে 'রিকম্বিনেন্ট DNA [গণিত] বলে। কৃষি ক্ষেত্রে এর বিস্তরণ নিম্নরূপ। ১। পতঙ্গ আক্রমণরোধী ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবন: আমেরিকায় তুলা গাছে পোকার আক্রমণরোধ করার জন্য Bacillus thuriengiensis নামক ব্যাক্টেরিয়া জিন সহযোগে ট্রান্সজেনিক তুলাগাছ উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এই ট্রান্সজেনিক তুলাগাছে পোকার জন্য বিষাক্ত প্রোটিন সৃষ্টি হয়। ফলে পোকার আক্রমণ হয় না। ২। সালফার সমৃদ্ধ ট্রান্সজেনিক ঘাস উদ্ভাবন: সূর্যমুখীর সালফার তৈরিকারী জিন, ক্লোভার ঘাসে স্থানান্তরিত করে উদ্ভাবন করা হয়েছে ট্রান্সজেনিক সালফার ঘাস। এই সালফার ঘাস ভেড়ার দেহে সালফারের অভাব পূরণ করে উন্নতমানের পশম উৎপাদনে সাহায্য করছে। ৩। ভিটামিন A ও আয়রন সমৃদ্ধ সুপার রাইস উদ্ভাবন: ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির চারটি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির তিনটি জিন, ধানে প্রতিস্থাপন করে উদ্ভাবন করা হয়েছে ভিটামিন A ও আয়রন সমৃদ্ধ সুপার রাইস। এতে ছেলেমেয়েরা ভিটামিন এ এর অভাবে আর অন্ধ হবে না। আর মায়েরা রক্তশূন্যতার জন্য বিভিন্ন রোগ থেকে রেহাই পাবে। ৪। আলো বিচ্ছুরণকারী ট্রান্সজেনিক তামাক গাছ উদ্ভাবন: জোনাকি পোকার আলো বিচ্ছুরণকারী জিন তামাক গাছে স্থানান্তর করে উদ্ভাবন করা হয়েছে আলো বিচ্ছুরণকারী তামাক গাছ। এ তামাক গাছ থেকে অন্ধকারে আলো বিচ্ছুরিত হয়। ৫। অধিক ফলনশীল ট্রানজেনিক উদ্ভিদ উদ্ভাবন: টমেটো গাছের জিন ও আলু গাছের জিন একত্র করে তৈরি করে নতুন ধরনের ট্রান্সজেনিক গাছ। এ গাছে মাটির নিচে আলু এবং উপরে টমেটো জন্মাবে। ৬। রোগপ্রতিরোধক্ষম জাত উদ্ভাবন: ভাইরাস, ব্যাক্টেরিয়া, ছত্রাক ও নানান রকমের কীটপতঙ্গ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে Recombinant DNA প্রযুক্তি সাফল্য অর্জন করেছে। ৭। নাইট্রোজেন সংবন্ধনে: নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাক্টেরিয়া হতে নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী জিন E. coli ব্যাক্টেরিয়াতে স্থানান্তরিত করা হয়েছে। আশা করা যাচ্ছে নিফ জিন স্থানান্তরের মাধ্যমে ভবিষ্যতে সার ছাড়া ফসলের ফলন বাড়বে। ৮। টিস্যু কালচার: এই পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্র অংশ; যেমন মূল, জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ করা হয়। এই কালচারের ফলে এসব বর্ধনশীল অঙ্গসমূহ থেকে অসংখ্য অনুচারা উৎপন্ন হয়। এসব অনুচারার প্রত্যেকে পরে উপযুক্ত পরিবেশে পৃথক পৃথক পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। কৃষি ক্ষেত্রে, রিকম্বিনেন্ট DNA এর ব্যবহার অত্যন্ত সাফল্যমন্ডিত।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
কৃষিক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত জৈব প্রযুক্তি- 'A এর গুরুত্ব বিশ্ল…
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর