শেয়ারFacebookWhatsApp

প্লাজমিড কী?

উত্তর: ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাই প্লাজমিড।

HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল

প্লাজমিড কী?

উদ্দীপক

জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষার্থীরা এমন একটি প্রযুক্তি সম্পর্কে শিখেছিল যার মাধ্যমে জীবন রক্ষাকারী রাসায়নিক বার্তাবাহক উৎপন্ন হয়, যা প্রকৃতপক্ষে মানব রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়েন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রযুক্তি পরিবেশ পরিচালনায়ও গুরুত্বপূর্ণ, ভূমিকা পালন করে।

রংপুর ক্যাডেট কলেজ · 2025

উত্তর

ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোসোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক DNA অণু থাকে তাই প্লাজমিড।

উত্তর

ত্বক অবিচ্ছন্ন নয়। ত্বকের বিভিন্ন জায়গায় কিছু কিছু রন্দ্র বা ছিদ্র থাকে। এদের ত্বকীয় রন্দ্র বলে। রন্দ্রগুলো দু'রকম যথা- ক. পত্ররন্ধ্র এবং খ. পানি পত্ররন্ধ্র। উদ্ভিদের সুবজ অংশের ত্বকে, কচিকান্ড ও পাতায় দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত ক্ষুদ্র ছিদ্রকে পত্ররন্ধ্র বা স্টোম্যাটা বলে। আর হাইডাথোড এক বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। গাছের পাতার কিনারা ও শীর্ষে বিশেষ ধরনের ছিদ্র থাকে যা দিয়ে পানি তরল আকরে বের হয়ে যায়।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত কৌশলটি হলো জীব প্রযুক্তি বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি এবং রাসায়নিক বার্তাবাহক বলতে ইন্টারফেরন নামক নির্দিষ্ট প্রজাতির হরমোনকে বুঝানো হয়েছে। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে রাসায়নিক বার্তাবাহক বা ইন্টারফেরন কীভাবে উৎপন্ন হয় তা ব্যাখ্যা করা হলো- ১. মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে DNA আহরণ করা হয় এবং তা থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিন পৃথক করা হয়। ২. একটি উপযুক্ত প্লাসমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। ৩. এবার ইন্টারফেরন জিন অংশকে DNA লাইগেজ এনজাইম দিয়ে প্লাসমিডের কাটা (ফাঁকা) অংশে সংযুক্ত করা হয়। অর্থাৎ একটি রিকম্বিনেন্ট DNA অণু তৈরি করা হয়। ৪. ইন্টারফেরন জিনসহ রিকম্বিনেন্ট DNA-কে E.coli ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়। ৫. এবার আবাদ মাধ্যমে রিকম্বিনেন্ট DNA বিশিষ্ট E.coli-এর ব্যাপক বংশবৃদ্ধি করা হয়। E.coli কর্তৃক উৎপাদিত ইন্টারফেরন আবাদ মাধ্যমে নিঃসৃত হয়। ৬. বিশুদ্ধকৃত ইন্টারফেরন বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ ও বাজারজাত করা হয়।

উত্তর

উদ্দীপকের শেষ লাইনের সাথে আমি একমত। পরিবেশ ব্যবস্থাপনায় ব্যবহৃত প্রক্রিয়াটি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি নিচে পরিবেশ ব্যবস্থাপনায় রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করা হলো- পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে জীবপ্রযুক্তির ব্যবহার সম্বন্ধে নিচে সংক্ষিপ্ত বর্ণনা করা হলো। (ক) কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য : কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য পরিবেশ দূষণ ঘটায়। কলকারখানা থেকে নির্গত বর্জ্যে বিভিন্ন অণুজীব জন্মায় এবং বর্জ্য পদার্থকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। অণুজীবের সহায়তায় দুধের কারখানা হতে নির্গত বর্জ্য থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা হয়। কাগজ ও কাগজের মণ্ড থেকে নির্গত বর্জ্য পদার্থে Torula নামক ঈস্ট জন্মায় যার মধ্যে প্রচুর আমিষ থাকে। কাগজ শিল্পের কাঁচামাল ব্লিচ করতে ক্লোরিন ব্যবহৃত হয়। এ ক্লোরিনজনিত দূষণ থেকে পরিবেশকে বিভিন্ন ছত্রাক ব্যবহার করে সহজেই মুক্ত করা যায়। পাট, বস্ত্র ও চিনি শিল্পের সেলুলোজ জাতীয় বর্জ্যকেও বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মাধ্যমে উপকারী দ্রব্যে রূপান্তর করা যায়, ফলে একদিকে পরিবেশ দূষণমুক্ত হয় এবং অপরদিকে প্রয়োজনীয় লাভজনক দ্রব্য পাওয়া যায়, যেমন- ল্যাকটিক অ্যাসিড, টারটারিক অ্যাসিড, ইথানল, প্রোটিন, ভিটামিন, রিন ইত্যাদি। (খ) সমুদ্রে নির্গত তেল পরিশোধন:বিভিন্ন উপায়ে সমুদ্রে তেল-এর মাধ্যমে দূষণ ঘটতে পারে। তেল পানি অপেক্ষা হালকা এবং অদ্রবণীয় বলে তা পানির উপর ভাসতে থাকে এবং স্তরের সৃষ্টি করে। তেলের এ স্তর সমুদ্রে বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর অনেক ক্ষতি করে। কিন্তু সমুদ্রে যে সমস্ত হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব বাস করে তারা অদ্রবণীয় তেল দানার সাথে লেগে থেকে সংখ্যায় বৃদ্ধি করে এবং অক্সিজেনের উপস্থিতিতে তেলকে ভেঙে সরল উপাদানে পরিণত করে এবং তেল দূষণ থেকে মুক্ত করে। Pseudomonas, Mycobacteria, বিশেষ ধরনের ঈস্ট ও মোল্ড জাতীয় ছত্রাক হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে থাকে। (গ) পয়ঃবর্জ্য বা সিউয়েজ আত্তীকরণ : ঘরবাড়ি, মহল্লা বা কৃষিখামার হতে নির্গত মলমূত্র ও জঞ্জালকে সিউয়েজ নর্দমার ময়লা বলে। অনেক সময় ঝড়বৃষ্টির পরিত্যক্ত পানিও ভূগর্ভস্থ নর্দমা দিয়ে প্রবাহিত হয়ে সিউয়েজে পরিণত হয়। সিউয়েজ পানি যাতে খাবার বা ব্যবহার্য পানির সাথে মিশতে না পারে সেজন্য উন্নত দেশে জৈবিক উপায়ে পরিশোধন করা হয়। বায়বীয় বা অবায়বীয় ব্যাকটেরিয়াসহ শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এরা জৈব পদার্থকে ভেঙে CO2\mathrm{CO}_2CH4\mathrm{CH}_4 -এ পরিণত করে। CH4\mathrm{CH}_4 জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এবং CO2\mathrm{CO}_2 গ্যাসীয় অবস্থায় বায়ুমণ্ডলে ছাড়া পায়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে জীবপ্রযুক্তির ব্যাবহার অনস্বীকার্য।
HSCBiology 1st PaperChapter 11: জীবপ্রযুক্তি রংপুর ক্যাডেট কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত DNA-র ক্ষেত্রে প্রযোজ্য— i. স্বপ্রজননক্ষম ii. দ্বি-বিভাজনে সাহায্য করে iii. অ্যান্টিবায়োটিক প্রতিরোধী নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান- i. লাইগেজ এনজাইম ii. রেস্ট্রিকশন এনজাইম iii. সিজিয়াম ক্লোরাইড নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'BB^{\prime} এর প্রয়োগ- i. মানব ইনসুলিন উৎপাদন ii. টিকা উৎপাদন iii. ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'AA^{\prime} অংশের নাম কী?

Chittagong · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • ভেক্টর DNA
  • রেপ্লিকেটেড DNA
  • কাঙ্ক্ষিত DNA

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?

Jessore · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • টিস্যু কালচার
  • হাইব্রিডাইজেশন
  • জিন ক্লোনিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?

Jessore · 2016

  • মূল সৃষ্টি
  • জীবাণু মুক্তকরণ
  • ক্যালাস সৃষ্টি
  • টবে চারা লাগানো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.Recombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iii. রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন ii. আয়রন iii. ভিটামিন বি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বৃত্তাকার নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইন্টারফেরন উৎপাদন iii. ইনসুলিন উৎপাদন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বায়োলজিক্যাল নাইফ কোনটি?

Sylhet · 2016

  • পলিমারেজ
  • লাইগেজ
  • রেস্ট্রিকশন এনজাইম
  • অ্যামাইলেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ iii. নতুন প্রকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'B [গণিত] এর প্রয়োগ- i. মানব ইনসুনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'A [গণিত] অংশের নাম কী?নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিসRecombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iiiসুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন iপ্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বকোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইনবায়োলজিক্যাল নাইফ কোনটি?টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ ii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।