শেয়ারFacebookWhatsApp

টটিপটেন্সি কী?

উত্তর: উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাই হচ্ছে টটিপটেন্সি।

HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল

টটিপটেন্সি কী?

উদ্দীপক

প্রযুক্তি X এর উপকরণ: অটোক্লেভ, ল্যামিনার এয়ার ফ্লো, কনিক্যাল ফ্লাক্স, গ্রোথ হরমোন। প্রযুক্তি Y এর উপকরণ: সিজিয়াম ক্লোরাইড, রেস্ট্রিকশন এনজাইম, ইলেক্ট্রোপোরেশন।

Mymensingh · 2025

উত্তর

উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাই হচ্ছে টটিপটেন্সি।

উত্তর

জিন ক্লোনিং হলো কোনো জীবের DNA পৃথক করে তা থেকে কোনো বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ঐ জিনকে হুবহু কপি করা অর্থাৎ কোনো জিনের অভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক প্রতিরূপ তৈরির পদ্ধতি হলো জিন ক্লোনিং। এটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ক্লোনিং এর ফলে সৃষ্ট জীব বা কোষগুচ্ছ অথবা জিন (DNA) এর প্রতিলিপিগুলোই ক্লোন অর্থাৎ একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হয়। এভাবেই রিকম্বিনেন্ট DNA তৈরির মাধ্যমে জিন ক্লোনিং বা DNA ক্লোনিং করে কাঙ্ক্ষিত জিনের অনেকগুলো হুবহু প্রতিলিপি তৈরি করা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি "Y" হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তি। রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলো- ১. প্রথমে E.coli থেকে নির্দিষ্ট প্লাসমিড আলাদা করে নেওয়া হয় এবং মানুষের অগ্ন্যাশয় কোষ থেকে DNA পৃথক করা হয়। ২. নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দ্বারা মানুষের DNA থেকে ইনসুলিন উৎপাদনকারী জিন পৃথক করে নেয়া হয় এবং ঐ মাপে প্লাসমিডের নির্দিষ্ট স্থান কাটা হয়। ৩. প্লাসমিডের কর্তিত স্থানে ইনসুলিন জিন DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করে রিকম্বিনেন্ট DNA তৈরি করা হয়। ৪. রিকম্বিনেন্ট DNA-তে জিনের সিকোয়েন্স সঠিক আছে কিনা PCR ও সিকোয়েন্সারের মাধ্যমে তা পরীক্ষা করা হয়। ৫. এরপর রিকম্বিনেন্ট DNA অণুকে পৃথক পোষক ব্যাকটেরিয়ামের (E.coli) দেহে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় প্রবেশ করানো হয়, ফলে GM E.coli (Genetic modified E.coli) তৈরি হয়। হিট শক মেথড অথবা ইলেকট্রিক পালস মেথডে ট্রান্সফরমেশন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। ৬. GM E.coli কে উপযুক্ত কালচার মিডিয়ামযুক্ত ফার্মেন্টেশন ট্যাঙ্ক। বা ফার্মেন্টারে প্রবেশ করিয়ে পর্যাপ্ত পরিমাণে সংখ্যা বৃদ্ধি করা হয়। অল্প ৭. অতঃপর ফার্মেন্টেশন ট্যাঙ্ক-এর কালচার মিডিয়াম থেকে ব্যাকটেরিয়া সংগ্রহ করে তা থেকে ইনসুলিন আহরণ করা হয়। ৮. এভাবে আহরিত ইনসুলিন বিশুদ্ধ নয়, কারণ এতে ব্যাকটেরিয়ার নিজস্ব কিছু প্রোটিন থাকতে পারে। তাই আহরিত ইনসুলিনকে পরে বিশুদ্ধ করে এম্পুলে ভরে বাজারজাত করা হয়। সময়েই ফার্মেন্টেশন ট্যাঙ্কে লক্ষ লক্ষ GM E.coli সৃষ্টি হয় এবং সাথে প্রতি কোষে উৎপাদিত ইনসুলিন জমা হতে থাকে।

উত্তর

উদ্দীপকে জৈব প্রযুক্তি 'XX^{\prime} তে বর্ণিত এক্সপ্লান্ট থেকে অসংখ্য অণুচারা তৈরির প্রক্রিয়াটি হলো টিস্যু কালচার প্রক্রিয়া। নিচে বাংলাদেশের প্রেক্ষিতে টিস্যু কালচার প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. জীববৈচিত্র্য রক্ষা: বাংলাদেশ বৈচিত্র্যময় উদ্ভিদ প্রজাতিসহ জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। টিস্যু কালচারের মাধ্যমে বিরল ছিন উদ্ভিদের সংরক্ষণ এবং বংশবিস্তার ঘটানো সম্ভব। ২. কৃষি ও ফসলের উন্নতি: বাংলাদেশের অর্থনীতির একটি উল্লেখযোগ্য খাত হচ্ছে কৃষি। এ কৃষি খাতের উপর বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। টিস্যু কালচার ব্যবহার করে রোগমুক্ত ও উচ্চ ফলনশীল উদ্ভিদজাত উৎপাদন করা সম্ভব, যা ফসলের উন্নতিতে ব্যাপক ভূমিকা পালন করবে। যার ফলে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করা অনেক সহজতর হবে। ৩. ঔষধি উদ্ভিদ উৎপাদন: বাংলাদেশে ভেষজ ও ঐতিহ্যবাহী ঔষধের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। টিস্যু কালচারের মাধ্যমে 'বৃহৎ পরিসরে ঔষধি গাছ উৎপাদন করা যাবে যা উদ্ভিদ ভিত্তিক ঔষধের মানসম্মত সরবরাহ নিশ্চিত করবে। ৪. ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে তৈরি জিনোম হতে টিস্যু কালচারের মাধ্যমে পূর্ণাঙ্গ ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। উদ্ভিদগুলো আগাছানাশক, পতঙ্গরোধী, লবণাক্ত ও খরারোধী, উন্নত পুষ্টিমান সম্পন্ন ফসলি উদ্ভিদ। যেহেতু বাংলাদেশে এরকম গুণসম্পন্ন ফসলের ব্যাপক চাহিদা রয়েছে, তাই এ ধরনের উদ্ভিদ উৎপাদন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়াও টিস্যু কালচারের মাধ্যমে স্বল্প সময়ে অধিক চারা উৎপাদন, সংকর উদ্ভিদ উৎপাদন, সঠিক বীজ সংগ্রহের মাধ্যমে মজুদের সমস্যা থেকে মুক্তি পাওয়া, বীজহীন উদ্ভিদ হতে চারা উৎপাদন করার পাশাপাশি আরো অনেক সম্ভাবনাময় উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব।
HSCBiology 1st PaperChapter 11: জীবপ্রযুক্তি Mymensingh
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত DNA-র ক্ষেত্রে প্রযোজ্য— i. স্বপ্রজননক্ষম ii. দ্বি-বিভাজনে সাহায্য করে iii. অ্যান্টিবায়োটিক প্রতিরোধী নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এর সাহায্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের অণুজীব সৃষ্টি করা যায়। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তির প্রয়োজনীয় উপাদান- i. লাইগেজ এনজাইম ii. রেস্ট্রিকশন এনজাইম iii. সিজিয়াম ক্লোরাইড নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'BB^{\prime} এর প্রয়োগ- i. মানব ইনসুলিন উৎপাদন ii. টিকা উৎপাদন iii. ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'AA^{\prime} অংশের নাম কী?

Chittagong · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • ভেক্টর DNA
  • রেপ্লিকেটেড DNA
  • কাঙ্ক্ষিত DNA

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। উদ্দীপকের প্রবাহ চিত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য?

Jessore · 2016

  • রিকম্বিনেন্ট DNA
  • টিস্যু কালচার
  • হাইব্রিডাইজেশন
  • জিন ক্লোনিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্যু স্থাপন → A → ছোট চারার সৃষ্টি। নিচের কোনটি A চিহ্নিত ধাপ?

Jessore · 2016

  • মূল সৃষ্টি
  • জীবাণু মুক্তকরণ
  • ক্যালাস সৃষ্টি
  • টবে চারা লাগানো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.Recombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iii. রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন ii. আয়রন iii. ভিটামিন বি নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বৃত্তাকার নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইন্টারফেরন উৎপাদন iii. ইনসুলিন উৎপাদন নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বায়োলজিক্যাল নাইফ কোনটি?

Sylhet · 2016

  • পলিমারেজ
  • লাইগেজ
  • রেস্ট্রিকশন এনজাইম
  • অ্যামাইলেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ iii. নতুন প্রকরণ নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: কিছু ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস বহির্ভূত DNA এরনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্র 'B [গণিত] এর প্রয়োগ- i. মানব ইনসুনিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের 'A [গণিত] অংশের নাম কী?নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও: এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিস্নিচের প্রবাহচিত্র দেখে প্রশ্নের উত্তর দাও : এক্সপ্লান্ট নির্বাচন → মিডিয়ামে টিসRecombinant DNA প্রযুক্তিতে অণুজীবের ব্যবহার— i. বাহক হিসেবে ii. পোষক হিসেবে iiiসুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে? i. ক্যারোটিন iপ্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য- i. ক্রোমোসোম বহির্ভূত DNA ii. স্বপ্রজননক্ষম iii. বকোনটি জিনোম সিকুয়েন্সিং এর প্রয়োগক্ষেত্র? i. কীটপতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টি ii. ইনবায়োলজিক্যাল নাইফ কোনটি?টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায়— i. দেহজ ভ্ৰূণ ii. হ্যাপ্লয়েড উদ্ভিদ ii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।