উদ্দীপকে বর্ণিত A উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি হলো টিস্যু কালচার প্রযুক্তি। কৃষির উন্নয়নে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার ব্যাপক।
উদ্ভিদের যেকোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে বিচ্ছিন্ন করা কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় উপযুক্ত পুষ্টি মাধ্যমে বৃদ্ধিকরণ করাকে টিস্যু কালচার বলে। টিস্যু কালচার এর মাধ্যমে একটি উদ্ভিদ বা উদ্ভিদাংশ হতে স্বল্প সময়ের মধ্যে একই বৈশিষ্ট্যসম্পন্ন বহু চারা সৃষ্টি করা যায়। সহজে রোগমুক্ত, বিশেষ করে ভাইরাসমুক্ত চারা উৎপাদন করা সম্ভব। ঋতুভিত্তিক চারা উৎপাদনের বাধ্যবাধকতা হতে মুক্ত হওয়া যায় । ফলে সারা বছর ইচ্ছেমত ফসল উৎপাদন করা যাচ্ছে। সঠিক বীজ সংগ্রহ ও মজুত করার সমস্যা থেকে মুক্ত থাকা যায়।নীরোগ ও সুস্থ বীজ থাকার কারণে ফলন ভালো হয়। কলমে অক্ষম উদ্ভিদের চারা উৎপাদন করা যায় ।অল্প পরিসরে অধিক চারা উৎপাদন।উদ্ভিদের যে কোনো টিস্যু থেকে চারা উৎপাদন। অতি সস্তায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। বিদেশী জাতের উদ্ভিদ থেকে দেশী আবহাওয়া উপযোগী জাত সৃষ্টি করা।ফলে উদ্ভিদের মধ্যে বৈচিত্র্যের সৃষ্টই হয়। যে সমস্ত উদ্ভিদ বীজের মাধ্যমে বংশবিস্তার করে না সেগুলোর চারা প্রাপ্তি ও স্বল্প খরচে দ্রুত সতেজ অবস্থায় স্থানান্তর করা যায়।বিলুপ্তপ্রায় উদ্ভিদ পুনঃউৎপাদন ও সংরক্ষণ করতে টিস্যু কালচার নির্ভরযোগ্য প্রযুক্তি সুতরাং বলা যায়, কৃষিক্ষেত্রে টিস্যু কালচার এর অবদান অনস্বীকার্য ।