কৃষিক্ষেত্রে উদ্দীপকটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্রটি হলো রিকম্বিনেন্ট প্রযুক্তি। কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তি তথা রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ভূমিকা অপরিসীম। নিচে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ভূমিকা বা গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. অধিক ফলনশীল শস্য উৎপাদনে: চাষাবাদকৃত ফসলের কোনো প্রজাতির মধ্যে সালোকসংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন সংবন্ধনে ক্ষমতাসম্পন্ন, ফল অধিক পুষ্টকরণ ইত্যাদি বৈশিষ্ট্য স্থানান্তরের মাধ্যমে অধিক ফলনশীল জাত উৎপাদন করা যায়। ২. পুষ্টিগুণ বৃদ্ধিতে: ধানে [গণিত] -ক্যারোটিন সমৃদ্ধ জিন স্থানান্তরের মাধ্যহে সোনালী ধান উদ্ভাবনের মাধ্যমে চালের পুষ্টিগুণ বাড়ানো হয়েছে। ৩. আগাছনাশক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টিতে: রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে Streptomyces hygroscopicus নামক ব্যাকটেরিয়া থেকে পৃথক করা জিন টমেটো, তামাক ও আলুতে স্থানান্তর করে আগাছানাশক প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে। ৪. রোগপ্রতিরোধী জাত উদ্ভাবনে: টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাসের CP জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করছে। ৫. দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে: জোনাকি পোকার আলো সৃষ্টিকারী জিন রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির মাধ্যমে তামাক গাছে. প্রতিস্থাপনের ফলে তামাক গাছ থেকে আলো বিচ্ছুরিত হয়। ৬. বীজহীন ফল সৃষ্টিতে: বর্তমানে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি ব্যবহার করে অনেক দেশে বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে যেমন- জাপানে বীজহীন তরমুজ, আঙুর উৎপাদন।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · সৃজনশীল
কৃষিক্ষেত্রে উদ্দীপকটির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ রিকম্বিনেন্ট DNA সৃষ্টিউত্তর