উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে প্রথমটি হলো জিনোম সিকোয়েন্সিং এবং দ্বিতীয়টি হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি যা মূলত জীবপ্রযুক্তি। উক্ত প্রক্রিয়া দুটির ক্ষেত্রে জীবের স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি নিচে বর্ণনা করা হলো-
জিনোম সিকুয়েন্স এর স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি: এটি অপেক্ষাকৃত নিরাপদ পদ্ধতি হলেও কিছু ক্ষেত্রে এর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। যেমন-
১. অনেক সময় সামান্য অসুস্থতায় বিভিন্ন জটিল রোগের চিন্তা আসে এবং তা নিশ্চিতকরণে জিনোম সিকুয়েন্সিং-এর কথা মনে আসে। এতে অনেক সময় মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।
২: অনেক সময় দক্ষ জনবলের অভাবে জিনোম সিকুয়েন্সিং-এর ফলাফল ভুল হতে পারে, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।
জীব প্রযুক্তির স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকি: কৃষি, স্বাস্থ্য, জ্বালানী, পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে জীবপ্রযুক্তির অর্থনৈতিক সম্ভাবনা সর্বজনস্বীকৃত হলেও এর বিকাশের সাথে স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকিও রয়েছে। যেমন-
১. এ প্রযুক্তিতে প্রায়ই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ব্যবহার করা হয় যা খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠতে পারে। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হতে পারে।.
২. ট্রান্সজেনিক জীবে অপ্রত্যাশিত প্রোটিন সৃষ্টি হয়ে তা অ্যালার্জেন হিসেবে কাজ করতে পারে।
৩. কিছু GM Food মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী, বিশেষ করে শিশুদের ইস্ট্রোজেন লেভেল বৃদ্ধি করে স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করে।
8. GM Food এর ব্যবহারে জীবদেহে বিষক্রিয়া ও পুষ্টির ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।
৫. Bt বেগুন মানুষের ইমিউন সিস্টেমের সামান্য ক্ষতি করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
৬. কিছু ক্ষেত্রে জিনোম সিকুয়েন্সিং এর ফলে ক্যান্সার এবং হার্টের সমস্যা সৃষ্টি করতে পারে।