শেয়ারFacebookWhatsApp

লাইসোজোমকে আত্মঘাতি বলা হয় কেন?

উত্তর: লাইসোজোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতি বলা হয়।

HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল

লাইসোজোমকে আত্মঘাতি বলা হয় কেন?

উদ্দীপক

রমজান মাসে ইফতারে সবাই চিনির সরবত ও তেলেভাজা নানা ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে।

Jessore · 2017

উত্তর

এক অণু নিউক্লিওসাইডের সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে নিউক্লিওটাইড বলে।

উত্তর

লাইসোজোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলোকে ধ্বংস করে ফেলে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতি বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সরবতে মিষ্টি প্রদানকারী উপাদানটি হলো চিনি যা একটি সাধারণ সুক্রোজ। রাসায়নিকভাবে এক অণু গ্লুকোজ ও এক অণু ফুক্টোজ গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এক অণু সুক্রোজ গঠন করে। α\alpha-D গ্লুকোজের ১নং কার্বনের OH এবং β\beta-D ফ্রুক্টোজের ২নং কার্বনের OH এর মাঝে গ্লাইকোসাইডিক বন্ধনী সৃষ্টি হয় এবং ১ অণু পানি (H₂O) অপসারিত হয়ে ১ অণু সুক্রোজ গঠিত হয়। গ্লাইকোসাইডিক বন্ধনী চিত্র: সুক্রোজের গঠন

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মুখরোচক খাবার তৈরিতে ব্যবহৃত উপাদানটি হলো তেল যা একটি স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় পদার্থ অতিরিক্ত গ্রহণ করলে রক্তে কোলেস্টেরল এর মাত্রা বৃদ্ধি পায়। আর রক্তে কোলেস্টেরল এর মাত্রা স্বাভাবিক এর চেয়ে বেশি হলে রক্তনালি সরু হয়ে যায় এবং হৃদযন্ত্রে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ফলে করোনারি থ্রম্বোসিস নামক মারাত্মক হৃদরোগ হয়। অতিরিক্ত স্নেহ জাতীয় পদার্থ গ্রহণ করলে তা শরীরে বি হিসেবে জমা হয়। এতে দেহের ওজন বৃদ্ধি পায় বলে ডায়াবেটিস, স্ট্রোক, ক্যান্সার ইত্যাদি রোগের সম্ভাবনা দেখা দেয়। শুধু তাই নয়, অতিরিক্ত স্নেহ জাতীয় পদার্থ গ্রহণ করলে হজমে সমস্যা হয়, পেটে অস্বস্তি দেখা দেয়। এতে মানসিক অবসাদ সৃষ্টির পাশাপাশি কর্মদক্ষতাও হ্রাস পায়। এছাড়াও আঁশ না থাকায় অতিরিক্ত স্নেহ জাতীয় পদার্থ গ্রহণে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা থাকে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উপাদানটি মানবদেহে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে।
HSCBiology 1st PaperChapter 3: কোষ রসায়নJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড?

  • লিনোলিক
  • লরিক
  • পামিটিক
  • স্টিয়ারিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম?

কুমিল্লা বোর্ড

  • ট্রিপসিন
  • পেপসিন
  • সেলুলেজ
  • জাইমেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি বিজারিত নিউক্লিওটাইড?

  • ADP
  • NADH2
  • NAD
  • ATP

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অবিজারক চিনি-

  • গ্লুকোজ
  • গ্লিসার্যালডিহাইড
  • সেলুলোজ
  • রাইবোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি রিডিউসিং সুগার?

  • গ্লুকোজ
  • স্টার্চ
  • সেলুলোজ
  • গ্লাইকোজেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আংশিক রিডিউসিং সুগার?

  • সুক্রোজ
  • ম্যাল্টোজ
  • গ্লুকোজ
  • রাইবোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জীবনের ভাষা (Language of life) বলা হয় কাকে?

  • DNA
  • RNA
  • কার্বোহাইড্রেট
  • প্রোটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোম কী জাতীয় পদার্থ?

  • প্রোটিন
  • লিপিড
  • শর্করা
  • জৈব অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটি?

  • প্রিওনিন
  • সেরিন
  • ট্রিপটোফ্যান
  • লিউসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিউক্লিক অ্যাসিডে বেস ও শর্করার মধ্যে কোন বন্ধনী থাকে?

  • গ্লুকোসাইডিক
  • এস্টার
  • গ্লাইকোলিপিড
  • ফসফোলিপিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হৃদরোগে ব্যবহৃত স্টেরয়েড হলো-

  • আরগোস্টেরল
  • ডিজিট্যালিন
  • স্টিগমাস্টেরল
  • বিটা-সিটোস্টেরল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি বিরল অ্যামিনো অ্যাসিড?

  • অরনিথিন
  • হাইড্রক্সিপ্রোলিন
  • সাইট্রলিন
  • হেমোসেরিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।