উদ্দীপকে উল্লিখিত B অণুটি হলো কোলেস্টেরল। কোলেস্টেরল একটি জটিল মনোহাইড্রেট সেকেন্ডারি অ্যালকোহলিক যৌগ। এটি সাদা, স্ফটিকাকার, পানিতে অদ্রবনীয়, কিন্তু ইথার, অ্যালকোহল, ক্লোরোফর্ম ইত্যাদি জৈব দ্রাবকে দ্রবনীয়। জীবদেহে কোলেস্টেরলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
কোলেস্টেরল প্লাজমামেমব্রেনের প্রবেশ্যতা নিয়ন্ত্রণ করে। এটি যকৃতে তৈরি হয় এবং প্লাজমামেমব্রেন গঠনে সাহায্য করে। অপরদিকে, কোলেস্টেরল বিভিন্ন স্টেরয়েড হরমোন তৈরির সূচনা দ্রব্য হিসেবে কাজ করে। এছাড়া এটি বাইল সল্ট তৈরিতেও সাহায্য করে খাদ্য হজমে ভূমিকা রাখে। দু'প্রকার কোলেস্টেরলের মধ্যে রক্তে HDL-এর মাত্রা বেশি (40 < mg/dl) থাকা ভালো। কোলেস্টেরলের উপকারি দিকের পাশাপাশি কিছু অপকারি দিকও রয়েছে। যেমন- মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা বিশেষ করে LDL-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে রক্তনালীর প্রাচীরে কোলেস্টেরল জমা হয়ে করোনারি থ্রম্বোসিস বা অ্যাথারোস্ক্লেরোসিস নামক মারাত্মক হৃদরোগ সৃষ্টি হয়। এছাড়া পিত্তথলির পাথর তৈরিতেও এদের ভূমিকা রয়েছে। কোলেস্টেরল ফ্যাটি অ্যাসিডের সাথে এস্টারিভূত হয়ে মোম গঠন করে থাকে। এটি লিপোপ্রোটিনের সাথে যুক্ত হয়ে মানুষের রক্তে প্রবাহিত হয়।
সুতরাং আলোচনা থেকে সহজেই বোঝা যায়, উদ্দীপকের B অণু তথা কোলেস্টেরল জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।