উদ্দীপকে বর্ণিত C হলো ভাইরাস এবং A ও B হলো যথাক্রমে DNA ও RNA। ভাইরাসের দেহ জেনেটিক বস্তু DNA বা RNA এবং প্রোটিন দিয়ে গঠিত। নিচে DNA ও RNA এর তুলনামূলক আলোচনা করা হলো-
DNA দ্বিসূত্রক এবং ঘুরানো সিঁড়ির মতো। অন্যদিকে RNA একসূত্রক, শিকলের ন্যায়। DNA তে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার। অপরদিকে RNA তে থাকে রাইবোজ সুগার। DNA এর পাইরিমিডিনে থাইমিন ও সাইটোসিন বেস থাকে। কিন্তু RNA এর পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেস থাকে। কার্যগত দিক হতে DNA একই রকম হয়। কিন্তু RNA কার্যগতভাবে চার রকমের যথা- tRNA, r-RNA, m-RNA ও g-RNA। অনুলিপনের মাধ্যমে নতুন DNA সৃষ্টি হয়। কিন্তু RNA সৃষ্টিতে কোনো অনুলিপন হয় না। DNA বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। অপরদিকে RNA প্রোটিন সংশ্লেষ করে। DNA বংশগত চরিত্র বহন করে। কিন্তু RNA সাধারণত বংশগত চরিত্র বহন করে না। DNA তে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি। কিন্তু RNA তে অনেক কম। DNA এর আণবিক ওজন দশ লক্ষ থেকে বহুকোটি ডাল্টন পর্যন্ত হয়। অপরদিকে RNA এর আণবিক ওজন কয়েক লক্ষের বেশি হয় না।