শেয়ারFacebookWhatsApp

লিপিডের কাজ লিখ।

উত্তর: লিপিডের কাজ নিচে দেওয়া হলো- ১. চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদদেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। ২. লিপিড প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে যা শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। ৩. ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে উপাদান হিসেবে কাজ করে। ৪. গ্লাইকোলিপিড সালোকসংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে।

HSC Biology 1st Paper Chapter 3: কোষ রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 3: কোষ রসায়ন · সৃজনশীল

লিপিডের কাজ লিখ।

উদ্দীপক

'AA^{\prime} ও 'BB^{\prime} জীবদেহে বিদ্যমান দুটি জৈব রাসায়নিক বস্তু। 'AA^{\prime} যৌগের গাঠনিক একক এমাইনো এসিড। 'BB^{\prime} যৌগটি জীবদেহের জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা পালন করে। [সিলেট বোর্ড ২০১৬]

উত্তর

ফুলের গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুই হচ্ছে অমরা বা প্লাসেন্টা।

উত্তর

লিপিডের কাজ নিচে দেওয়া হলো- ১. চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদদেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। ২. লিপিড প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে যা শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। ৩. ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে উপাদান হিসেবে কাজ করে। ৪. গ্লাইকোলিপিড সালোকসংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকে B যৌগটি হলো এনজাইম। নিচে এনজাইমের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করা হলো- কোনো নির্দিষ্ট এনজাইমের এক বা একাধিক সক্রিয় স্থান বা অ্যাকটিভ সাইট থাকে। Emil Fischer অ্যাকটিভ সাইট প্রস্তাব করেন। পলিপেপটাইড চেইনের ফোলডিং এর মাধ্যমে অ্যাকটিভ সাইট সৃষ্টি হয়। অ্যাকটিভ সাইট ও সাবস্ট্রেটের মধ্যে সম্পর্ক তালা চাবির মতো সুনির্দিষ্ট। ১. প্রথমে সাবস্ট্রেট অণু এনজাইমের সক্রিয় স্থান তথা অ্যাকটিভ সাইটে সংযুক্ত হয়ে এনজাইমে সাবস্ট্রেট যৌগ সৃষ্টি করে। ২. দ্বিতীয় পর্যায়ে এনজাইম-সাবস্ট্রেট যৌগ ভেঙে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং এনজাইম অপরিবর্তিতভাবে পৃথক হয়ে যায়। যেকোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে কিছুটা অতিরিক্ত শক্তির দরকার হয়। এ অতিরিক্ত শক্তিকে কার্যকরী শক্তি বলে। এনজাইম- সাবস্ট্রেটের কার্যকরী শক্তি কম। তাই কম কার্যকরী শক্তিসম্পন্ন সাবস্ট্রেট অণু এনজাইমের সাথে যুক্ত হয়ে এনজাইম-সাবস্ট্রেট যৌগ সৃষ্টি করে, ফলে বিক্রিয়ার হার বেড়ে যায়। এভাবে এনজাইমের ক্রিয়া সমাপ্ত হয়।

উত্তর

উদ্দীপকে A যৌগটি হলো প্রোটিন। আমাদের খাদ্য তালিকায় প্রোটিন যৌগের তাৎপর্য নিচে বিশ্লেষণ করা হলো- আমাদের খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার রাখা অপরিহার্য। কারণ শরীর গঠনে প্রোটিনের ভূমিকা মুখ্য। প্রোটিন ছাড়া দেহাঙ্গ বা অঙ্গাণুর সঠিক গঠন সম্ভব নয়। তাছাড়া জীবদেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি, বিভিন্ন জৈব-রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ, এনজাইম, অ্যান্টিবডি, ইন্টারফেরন ও হরমোন উৎপাদন, দেহে শক্তি সঞ্চয় এবং রোগ প্রতিরোধে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিমাণের দিক দিয়ে সবচেয়ে বেশি প্রোটিন থাকে ডাল জাতীয় খাবারে তথা উদ্ভিজ্জ প্রোটিন। কিন্তু গুণগতমানের দিয়ে উৎকৃষ্ট প্রোটিন হলো প্রাণিজ প্রোটিন। আমাদের খাদ্য তালিকায় দুই ধরনের প্রোটিনই রাখা উচিত। কারণ প্রোটিন বিশ প্রকার অ্যামাইনো এসিড নিয়ে গঠিত। যার মধ্যে ১২টি দেহাভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে কিন্তু বাকি ৮টি পারে না। এজন্য এদেরকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করে দেহের প্রয়োজনীয় কাজের যোগান দেওয়া হয়। অত্যাবশ্যকীয় ৮টি যেহেতু অল্পমাত্রায় দেহের জন্য প্রয়োজন তাই খাবারের তালিকায় বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে বেশি অগ্রাধিকার দিতে হবে ঐ সমস্ত খাবারকে যেগুলোর মধ্যে ৮টি অ্যামাইনো এসিডের বেশির ভাগই পাওয়া যায়। তাই খাবারের তালিকায় মাছ, মাংস এবং, ডালের চেয়ে ডিম এবং দুধকে অগ্রাধিকার দিতে হবে। কারণ ডিম ও দুধে অনেকগুলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড পাওয়া যায়। তাই এদেরকে (ডিম ও দুধ) আদর্শ খাবার বলা হয়। উপর্যুক্ত বিশ্লেষণ থেকে বলা যায় যে, আমাদের খাদ্য তালিকায় A যৌগ তথা প্রোটিনের তাৎপর্য অনস্বীকার্য।
HSCBiology 1st PaperChapter 3: কোষ রসায়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.কোনটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড?

  • লিনোলিক
  • লরিক
  • পামিটিক
  • স্টিয়ারিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম?

কুমিল্লা বোর্ড

  • ট্রিপসিন
  • পেপসিন
  • সেলুলেজ
  • জাইমেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি বিজারিত নিউক্লিওটাইড?

  • ADP
  • NADH2
  • NAD
  • ATP

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অবিজারক চিনি-

  • গ্লুকোজ
  • গ্লিসার্যালডিহাইড
  • সেলুলোজ
  • রাইবোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের কোনটি রিডিউসিং সুগার?

  • গ্লুকোজ
  • স্টার্চ
  • সেলুলোজ
  • গ্লাইকোজেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আংশিক রিডিউসিং সুগার?

  • সুক্রোজ
  • ম্যাল্টোজ
  • গ্লুকোজ
  • রাইবোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জীবনের ভাষা (Language of life) বলা হয় কাকে?

  • DNA
  • RNA
  • কার্বোহাইড্রেট
  • প্রোটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোম কী জাতীয় পদার্থ?

  • প্রোটিন
  • লিপিড
  • শর্করা
  • জৈব অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় কোনটি?

  • প্রিওনিন
  • সেরিন
  • ট্রিপটোফ্যান
  • লিউসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিউক্লিক অ্যাসিডে বেস ও শর্করার মধ্যে কোন বন্ধনী থাকে?

  • গ্লুকোসাইডিক
  • এস্টার
  • গ্লাইকোলিপিড
  • ফসফোলিপিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হৃদরোগে ব্যবহৃত স্টেরয়েড হলো-

  • আরগোস্টেরল
  • ডিজিট্যালিন
  • স্টিগমাস্টেরল
  • বিটা-সিটোস্টেরল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি বিরল অ্যামিনো অ্যাসিড?

  • অরনিথিন
  • হাইড্রক্সিপ্রোলিন
  • সাইট্রলিন
  • হেমোসেরিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।