উদ্দীপকে উল্লিখিত জীবজগতে 'O [গণিত] অংশের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রের '০' অংশটি কোষচক্রের সংশ্লেষণ অর্থাৎ DNA অনুলিপন পর্যায়। এ পর্যায়ের প্রধান কাজ নিউক্লিয়াসের ক্রোমোসোমস্থ DNA সূত্রের অনুলিপন। DNA এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এটি জীবদেহের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। মূলত DNA-এর মাধ্যমেই বংশগত বৈশিষ্ট্যগুলো জনু থেকে জনুতে এবং কোষ থেকে কোষে বাহিত হয়। DNA সজীব বস্তুর যাবতীয় জৈবিক কার্যাবলিকে নিয়ন্ত্রণ করে। DNA-এর অংশবিশেষই জিন হিসেবে কাজ করে এবং এরাই সরাসরি বংশগত বৈশিষ্ট্য বংশপরম্পরায় বহন করে। একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হওয়ার আগেই মাতৃকোষের DNA এর ডাবল হেলিক্সটি দুটি ডাবল হেলিক্সে পরিণত হয়। কোষ বিভাজন শুরুর আগে এ পর্যায়ে DNA অণুর এই প্রতিরূপ সৃষ্টি হওয়া DNA অনুলিপন, যা প্রতিলিপিকরণ নামেও পরিচিত। কোষ চক্রের এ পর্যায়ে DNA অনুলিপনের যে ঘটনাটি ঘটে তা জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষ বিভাজন এবং গ্যামিট সৃষ্টির জন্য DNA প্রতিলিপন অত্যাবশ্যক। অর্থাৎ, দেহের বৃদ্ধি ও জনন এবং এর মাধ্যমে বৈশিষ্ট্য পূর্ব পুরুষ থেকে উত্তর পুরুষে স্থানান্তর ইত্যাদির জন্য এই পর্যায় বাধ্যতামূলক। DNA প্রতিলিপিকরণ না ঘটলে কোষ বিভাজন হতো না। তাই বলা যায়, উদ্দীপকের '০' অংশের গুরুত্ব জীবজগতে অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জীবজগতে 'O অংশের গুরুত্ব বিশ্লেষণ করো।
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর