উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিভাজন দ্বারা পিতামাতার বৈশিষ্ঠ্য সন্তানের মধ্যে স্থানান্তর ঘটে-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় বিভাজনটি হলো মিয়োসিস ।" মিয়োসিস দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তর ঘটে " নিম্নে বিশ্লেষণ করা হলোঃ মিয়োসিসের ফলে জনন কোষ উৎপন্ন হয়। তাই যৌন জননক্ষম জীবে মিয়োসিস না ঘটলে বংশ বৃদ্ধি অসম্ভব। মিয়োসিসের মাধ্যমে প্রত্যেকটি জীবে ক্রোমোসোম সংখ্যা নির্দিষ্ট থাকে, এমনকি ধারাবাহিকভাবে এবং বংশানুক্রমে সন্তান - সন্ততির দেহকোষে ক্রোমোসোমের নির্দিষ্ট সংখ্যা অপরিবর্তিত থাকে। মিয়োসিসের মাধ্যমে ক্রসিংওভারের কারণে প্রজাতির অন্তর্গত জীবসমূহের মধ্যে স্বাতন্ত্র্য ও বৈচিত্র্য আসে। ক্রসিং ওভারের মাধ্যমে সংঘটিত জিন বিনিময়ে প্রজাতির মধ্যে যে জিনগত বৈষম্যের সৃষ্টি করে তা অভিব্যক্তির কাঁচামাল রূপে ব্যবহৃত হয়। যেসব জীবের জীবনচক্রে জনুঃক্রম আছে সেখানে মিয়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। উপরোক্ত উক্তি টি বিশ্লেষণের জন্যে মিয়োসিস বিভাজনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ধারনা থাকতে হবে, যেমন হলো-এটি জনন কোষে ঘটে। একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে চারটি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে । এর মাধ্যমে মাতৃকোষের ক্রোমোসোম(Chromosome) সংখ্যা অপত্যকোষের অর্ধেক হয়ে যায় । মাতৃকোষটি দুই দফায় বিভাজিত হয়। প্রথম বিভাজনে ক্রোমোসোমের সংখ্যা হ্রাস পায় বলে একে হ্রাস বিভাজন বা রিডাকশনাল বিভাজন (Reductional Division) বলে এবং বিভাজনে মাতৃকোষ (দ্বিতীয়বার মাতৃকোষ) ও অপত্য কোষের (দ্বিতীয়বারের অপত্য কোষ) ক্রোমোসোম সংখ্যা সমান থাকে বলে একে সদৃশ বিভাজন বা ইক্যুয়েশনাল বিভাজন (Equational Division) বলে । ক্রোমোসোমের বিভাজন একবার এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের বিভাজন দুবার ঘটে। ক্রসিং ওভার ঘটায় উৎপন্ন গ্যামেটে পিতৃ ও মাতৃলক্ষণ, বজায় থাকে । সুতরাং বলে যায় মিয়োসিস কোষ বিভাজনের ফলেই জননকোষ উৎপত্তি লাভ করে। তাই যৌন ক্ষমতাসম্পন্ন জীবে মিয়োসিস না হলে বংশ বৃদ্ধি অসম্ভব। আবার মিয়োসিস কোষ বিভাজনের কারণেই জীবের ক্রোমোসোম সংখ্যা নির্ধারিত থাকে । এ প্রক্রিয়ায় ক্রোমোসোম সংখ্যা সঠিক থাকছে বলেই বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হচ্ছে। ফোলে মিয়োসিস কায়াজমা সৃষ্টি ও ক্রসিংওভারের মাধ্যমে যে জীন বিনিময় ঘটে তাতে নতুন গুণসম্পন্ন বংশধর বা নতুন প্রজাতির উদ্ভব ঘটে অভিব্যক্তির ধারাকে অব্যাহত রাখতে সহায়তা করে।এবং মিয়োসিস জনুক্রম-এ প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে । তাই মিয়োসিসের ফলে জীবদেহের আয়তন বৃদ্ধি না পাওয়ায় জীবজগৎ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে । উপরোক্ত আলোচনা থেকে এই সিদ্ধ্যান্তে আসা যায় যে মিয়োসিস দ্বারা পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে স্থানান্তর ঘটে, উক্তিটি যথার্থ।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বিভাজন দ্বারা পিতামাতার বৈশিষ্ঠ্য সন্তান…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর