যুক্তির মাধ্যমে প্রমাণ কর যে, উদ্দীপকের চিত্রটি একটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন।
উত্তর: উদ্দীপকের ছবিটিতে দেখা যাচ্ছে যে, এটি একটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন। আমরা জানি একবীজপত্রী উদ্ভিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। যেমন- ১। এপিডার্মিস বা বহিঃত্বক : এটি সবচেয়ে বাইরের স্তর। যার কাজ হলো : (i) অভ্যন্তরীণ অংশকে রক্ষা করা এবং (ii) পানির অপচয় রোধ করা। ২। গ্রাউন্ড টিস্যু : গ্রাউন্ড টিস্যু দুই অংশে বিভক্ত, যথা : (i) হাইপোডার্মিস বা অধঃত্বক : এটি একাধিক সারি স্কেরেনকাইমা কোষ দিয়ে গঠিত। এর কাজ : কান্ডকে দৃঢ়তা প্রদান করা। (ii) কর্টেক্স : বহু সারি প্যারেনকাইমা কোষ দিয়ে এ অঞ্চল গঠিত। এদের কাজ : (i) খাদ্য সঞ্চয় করা ও (ii) পরিবহন টিস্যুগুচ্ছ ধারণ করা। ৩/ ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুগুচ্ছ ভাস্কুলার বান্ডল সংখ্যায় অনেক। এরা গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। পরিধির দিকে অধিক সংখ্যক অবস্থিত। প্রতিটি ভাস্কুলার বান্ডল স্কেরেনকাইমা কোষের আবরণী দিয়ে পরিবেষ্টিত। শুধু ফ্লোয়েম ও জাইলেন দিয়ে ভাস্কুলার বান্ডল গঠিত। এতে কোনো ক্যাম্বিয়াম নেই তাই এরা বদ্ধ সমদ্বিপার্শীয় । প্রতিটি বান্ডল নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। (i) জাইলেম (Xylem) : জাইলেম টিস্যুর গঠন অনেকটা ইংরেজি 'y [গণিত] অক্ষরের মতো। এদের কাজ : পানি ও খনিজ লবণ পরিবহন করকরা। ii) ফ্লোয়েম : সীভনল এবং সঙ্গীকোষ দিয়েফ্লোয়েম গঠিত। এতে কোনো ফ্লোয়েম প্যারেনকাইমা নেই। এর কাজ : খাদ্য পরিবহন করা। ৪ । মজ্জা ও মজ্জা রশ্মি : এতে ছোট মজ্জা আছে কিন্তু সুস্পষ্ট মজ্জা রশ্মি নেই। উপরিউক্ত সকল বৈশিষ্ট্যই উদ্দিপকের চিত্রে দেখা যায়। তাই বলা যায় যে, এটি একটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডর অন্তর্গঠন ।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
যুক্তির মাধ্যমে প্রমাণ কর যে, উদ্দীপকের চিত্রটি একটি একবীজপত্রী উদ্…
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর