কোষ বিভাজনে চিত্র- 'A [গণিত] এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র A হলো ক্রোমোসোম যা কোষ বিভাজনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত নিউক্লিওপ্রোটিন এ গঠিত যে সব তন্ত্রর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরষ্পরায় সঞ্চারিত হয়, তাকে ক্রোমোসোম বলে। কোষ বিভাজনে এর ভূমিকা নিম্নরূপ: জীবদেহের বৃদ্ধি ও জনন উভয় কাজই কোষ বিভাজন এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কোষ বিভাজনের ক্ষেত্রে মুখ্য বস্তু হিসেবে কাজ করে ক্রোমোসোম। এটি বাদ দিয়ে কোষ বিভাজন কখনোই সম্ভব নয়। কোষ বিভাজনের শুরু এবং শেষ উভয়ই ক্রোমোসোম এর উপরে নির্ভর করে। ক্রোমোসোমে অবস্থিত DNA প্রতিলিপনের মাধ্যমে কোষ বিভাজনের প্রস্তুতি সম্পন্ন হয়, অর্থাৎ ক্রোমোসোমস্থ DNA প্রতিলিপিত না হলে কোষ বিভাজন শুরু হয় না। কাজেই দেখা যায় কোষ বিভাজনে ক্রোমোসোমের ভূমিকা মুখ্য। কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষস্থ ক্রোমোসোমের প্রতিলিপন, দ্বিত্বন, বিভাজন ও মেরুকরণ সবই আবশ্যকীয় বিষয়। আবার ক্রোমোসোমবিহীন কোষ তার অস্তিত্ব রক্ষা করতে পারে না, কোষ বিভাজনকালে ক্রোমোসোমের বণ্টন নীতিমালা বহির্ভূত হলে কোষের বৈশিষ্ট্য ও অস্তিত্বে বিরূপ প্রভাব পরে। তাই একথা নির্দ্বিধায় বলা যায় যে, কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোসোমের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
কোষ বিভাজনে চিত্র- 'A এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর