উদ্দীপকের চিত্রে প্রদর্শিত দশাটির পরবর্তী দশার বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকের চিত্রে প্রদর্শিত দশাটি হলো প্যাকাইটিন। মায়োসিস-১ এর প্রোফেজ -১ পাঁচটি দশায় ঘটে থাকে।যথা- i) লেপ্টোটিন ii) জাইগোটিন iii) প্যাকাইটিন iv) ডিপ্লোটিন v) ডায়াকাইনেসিস নিচে প্যাকাইটিন এর পরের দশা অর্থাৎ ডিপ্লোটিন এর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো - 1) ক্রোমোসোমগুলো এ উপ-পর্যায়ে আরও খাটো ও মোটা হয়। 2) বাইভেলেন্টের ক্রোমোসোমদ্বয়ের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়। 3) বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তী অংশে লুপের সৃষ্টি হয়। 4) কায়াজমাটাগুলো স্পষ্ট হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। 5) দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ ৯০° কোণ করে অবস্থান করে। 6) একটি মাত্র কায়াজমা থাকলে এটি ১৮০° হতে পারে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের চিত্রে প্রদর্শিত দশাটির পরবর্তী দশার বৈশিষ্ট্য লেখ।
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর