'A [গণিত] চিত্রে নির্দেশিত M প্রক্রিয়ার প্রথম ধাপটি চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-A দ্বারা কোষচক্রকে বুঝানো হয়েছে এবং 'M [গণিত] হচ্ছে কোষচক্রের একটি ধাপ । M ফেজ বা মাইটোসিস কোষ বিভাজনকে বুঝানো, হয়েছে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক ও জটিল প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজনটি পর্যায়ক্রমিক পাঁচটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, যথা— ১.প্রোফেজ, ২.প্রো- মেটাফেজ, ৩.মেটাফেজ, ৪.অ্যানাফেজ এবং ৫.টেলোফেজ। নিচে মাইটোসিস প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ প্রোফেজ ধাপটির চিহ্নিত চিত্রসহ বর্ণনা দেয়া হলো- ১. এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ২. নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুর পানি-বিয়োজন ঘটে ৩. ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ খাটো ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম সৃষ্টি করে । ৪.পানি-বিয়োজনের ফলে ক্রোমোসোমগুলো মোটা ও খাটো হওয়ার কারণে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় এবং রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। ৫. প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করে। ৬. এ পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
'A চিত্রে নির্দেশিত M প্রক্রিয়ার প্রথম ধাপটি চিহ্নিত চিত্রসহ বর্ণ…
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর