উদ্দীপকে উল্লিখিত দশার জিনগত গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দশা হলো প্যাকাইটিন। প্যাকাইটিন দশার জিনগত গুরুত্ব অনেক কারণ এ দশাতেই ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারে X আকৃতির কায়াজমা সৃষ্টি হয়।ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকুলে আসে বৈচিত্র্য, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এভাবেই ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয়। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে। কারণ, ক্রোমোসোমে জিনের রেখাকার বিন্যাস প্রমাণে বা ক্রোমোসোম ম্যাপিং-এ ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। জেনেটিক ম্যাপ তৈরি করা যায়ও ক্রোমোসোমে জিনের অবস্থান নির্ণয় করা হয়। সুতরাং বলা যায়, প্যাকাইটিন দশার অনেক জিনগত গুরুত্ব রয়েছে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দশার জিনগত গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর