উদ্দীপকের চিত্রটির জাইলেম এবং ফ্লোয়েম এর অবস্থানের ভিন্নতার কারণে বিভিন্ন ধরনের পরিবহন কলাগুচ্ছের উদ্ভব হয়। বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটির জাইলেম এবং ফ্লোয়েম এর অবস্থানের ভিন্নতার কারণে বিভিন্ন ধরনের পরিবহন কলাগুচ্ছের উদ্ভব হয়। উদ্ভিদদেহে যে টিস্যু খাদ্য, পানি ও খনিজ লবণ পরিবহন করে থাকে তাকে পরিবহন কলাগুচ্ছ বলে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকেই একত্রে পরিবহন টিস্যু বলে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে পরিবহন কলাগুচ্ছকে তিন ভাগে ভাগ করা যায়, যথা : (১) সংযুক্ত (২) অরীয় এবং (৩) কেন্দ্রিক ১। সংযুক্ত : জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। এগুলোকে আবার দুইভাগে ভাগ করা হয়; যথা : (i) সমপার্শ্বীয় এবং (ii) সমদ্বিপার্শ্বীয় (i) সমপার্শ্বীয় : ফ্লোয়েম টিস্যু এবং জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় পরিবহন টিস্যু বলে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এ ধরনের বান্ডল দেখা যায়। এদেরকে নিম্নলিখিত দু'ভাগে ভাগ করা হয়েছে। (a) মুক্ত সমপার্শ্বীয়: জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় পরিবহন টিস্যু বলে; যেমন— দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যাতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। (b) বদ্ধ সমপার্শ্বীয় : জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় পরিবহন টিস্যু বলে; যেমন- একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটির জাইলেম এবং ফ্লোয়েম এর অবস্থানের ভিন্নতার কারণে …
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর