উদ্দীপকে নির্দেশিত 'Y [গণিত] এ সংঘটিত প্রক্রিয়াটি জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি করে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত উপপর্যায় 'Y [গণিত] এ নন-সিস্টার ক্রোমাটিড অংশ বিনিময় করে।অর্থাৎ এটি ক্রসিং ওভার। এক জোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড-এর মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। এটি মায়োসিস-১ এর প্যাকাইটিন উপপর্যায়ে হয়ে থাকে। ক্রসিং ওভার জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রসিং ওভার দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হয়ে থাকে।ক্রসিং ওভারের সময় হোমোলোগাস ক্রোমোজোম তাদের ক্রোমোজোমের অংশ একে অপরের সাথে আদান-প্রদান করে থাকে। জীবের বৈচিত্র্য সৃষ্টিতে ক্রসিং ওভারের গুরুত্ব- ১। ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন হয়। ২। জিনগত পরিবর্তনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। ৩। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকুলে বৈচিত্র্য আসে, নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা সৃষ্টি হয়, নতুন প্রজাতি সৃষ্টি হয়। ৪। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্যবিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায়।, ফলে ফসলি উদ্ভিদের উন্নতি হয়। ৫। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা যায় । ৬। গবেষণার ক্ষেত্রেও ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে। কারণ, ক্রোমোসোম দেহে জিনের রেখাকার বিন্যাস/অবস্থান প্রমাণে বা ক্রোমোসোম ম্যাপিং-এ ক্রসিং ওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়। ৮। জেনেটিক ম্যাপ তৈরি করা। ৯। ক্রোমোসোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয়। সুতরাং জীবের বৈচিত্র্য সৃষ্টিতে ক্রসিং ওভারের গুরুত্ব অপরিসীম ।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত 'Y এ সংঘটিত প্রক্রিয়াটি জীবজগতে বৈচিত্র্য সৃষ্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর