উল্লিখিত উপ-পর্যায়টি বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হলো মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজনের উপ পর্যায়টি হলো মিয়োসিস-১ এর প্রোফেজ-১ দশার তৃতীয় ধাপ অর্থাৎ প্যাকাইটিন উপপর্যায়। নিচে প্যাকাইটিন উপপর্যায়টি বর্ণনা করা হলো- ক্রমাগত সংকোচনের ফলে এ উপ-পর্যায়ে ক্রোমোসোমগুলোকে আরও খাটো ও মোটা দেখা যায়। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্টের প্রতিটি ক্রোমোসোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমোটিতে বিভক্ত 1 দেখা যায়, অর্থাৎ প্রতি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। এ অবস্থাকে টেট্রাড বলে। প্যাকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোসোমের দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না । একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। - একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে নন-সিস্টার ক্রোমাটিড বলে। এ উপ-পর্যায়ের শেষের দিকে বাইভেলেন্টের যে কোনো দুটি নন-সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুণরায় একটির সাথে অন্যটির জোড়া লাগে। ফলে ঐ জোড়ার স্থানে একটি ইংরেজি 'X [গণিত] আকৃতির অবস্থা সৃষ্টি হয়। দুটি নন- সিস্টার ক্রোমাটিডের 'X [গণিত] আকৃতির জোড়াস্থলকে একবচনে কায়াজমা এবং বহুবচনে কায়াজমাটা বলে। নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রস ওভার বলে। ক্রসিং ওভারের ফলে সমসংস্থ ক্রোমোসোমের মধ্যে জিনগত বৈশিষ্ট্যের আদান-প্রদান ঘটে। নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাস অবিকৃত থাকে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উল্লিখিত উপ-পর্যায়টি বর্ণনা কর ।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর