উদ্দীপকের রঙিন পাপড়ি সমীকরণিক বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে- ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রঙিন পাপড়ি সৃষ্টিকারী কোষ বিভাজনটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। রঙিন পাপড়ি সমীকরণিক বিভাজনের মাধ্যমে কীভাবে সৃষ্টি হয়েছে তা নিচে ব্যাখ্যা করা হলো- আমরা জানি, মাইটোসিস কোষ বিভাজন সাধারণত প্রকৃত নিউক্লিয়সযুক্ত ও বিভাজন ক্ষমতাসম্পন্ন সকল জীবদেহের দৈহিক কোষে ঘটে থাকে। যেমন- উদ্ভিদের বর্ধনশীল কাণ্ড ও মূলের বর্ধিষ্ণু শীর্ষ, পাতা, ফল, ভ্রূণ, বীজ, বিভিন্ন ধরনের ক্যাম্বিয়াম ইত্যাদি। এছাড়া জীবদেহের বিভিন্ন অঙ্গের বিকাশ ও বৃদ্ধি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। এই প্রক্রিয়ায় প্রকৃত কোষের নিউক্লিয়াসের ক্রোমোসোমসমূহ তাদের সমগুণসম্পন্ন অবিকল প্রতিলিপি তৈরি করে এবং পরে সমান সংখ্যায় অপত্য কোষে প্রবেশ করে। ফলে একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। ফুলের পাপড়ি হলো উদ্ভিদের দেহের একটি অংশ। এখানে রঙিন পাপড়িতে মাইটোসিস কোষ বিভাজন ঘটার কারণে পাপড়ি আস্তে আস্তে বড় হয় এবং বর্ণময় হয়। পাপড়ির কোষগুলোও সব ডিপ্লয়েড ।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের রঙিন পাপড়ি সমীকরণিক বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে- ব্যা…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর