উদ্দীপকের দুটি মডেলের কোষ বিভাজনের তুলনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম মডেলটি হলো মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ পর্যায় এবং দ্বিতীয় মডেলটি হলো মিয়োসিস কোষ বিভাজনের প্রফেজ-১ এর লেপ্টোটিন উপ-পর্যায়। নিচে মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে তুলনা করা হলো- মাইটোসিস কোষ বিভাজন ১. জীবের দেহ কোষে সংঘটিত হয়। ফলে দেহের বৃদ্ধি ঘটে । ২. মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। ৩. উৎপন্ন অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান। ৪. বাইভেলেন্ট তৈরি হয় নাহ। ৫. ক্রসিং ওভার ঘটে না। ফলে জিনের সজ্জাবিন্যাসের কোনো পরিবর্তন ঘটে না। ৬. বিবর্তন ও জনুক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই। মিয়োসিস কোষ বিভাজন ১. জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয়। ফলে গ্যামেট তৈরি হয়। ২. মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। ৩. অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক । ৪. বাইভেলেন্ট তৈরি হয়। ৫. ক্রসিং ওভার ঘটে। ফলে জিনের সজ্জাবিন্যাস পরিবর্তন ঘটে। ৬. ক্রসিং ওভার এর ফলে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয় যা বিবর্তন ও জনুক্রমের পথকে সুগম করে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের দুটি মডেলের কোষ বিভাজনের তুলনা কর।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর