উদ্দীপকটি কোষ বিভাজনের যে উপদশার প্রতিনিধিত্ব করে তার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হলো কোষ বিভাজনের মিয়োসিস-১ এর প্রোফেজ-১ দশার তৃতীয় ধাপ অর্থাৎ প্যাকাইটিন উপপর্যায়। নিচে প্যাকাইটিন উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১.প্যাকাইটিন অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী উপপর্যায় । ২. ক্রমাগত সংকোচনের ফলে এ উপপর্যায়ে ক্রোমোসোমগুলো আরও মোটা ও খাটো হয়। ৩. এ উপপর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্টের প্রতিটি ক্রোমোসোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়, অর্থাৎ প্রতিটি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড দেখা যায়। এ অবস্থাকে টেট্রাড বলে। ৪. একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে । ৫.একই জোড়ার দৃটি ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিড দুটিকে নন- সিস্টার ক্রোমাটিড বলে ।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকটি কোষ বিভাজনের যে উপদশার প্রতিনিধিত্ব করে তার বৈশিষ্ট্যগুলো…
উদ্দীপক

Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর