উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনের দ্বিতীয় উপপর্যায়টি এক ধরনের মাইটোসিস বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনের দ্বিতীয় উপপর্যায়টি হলো মিয়োসিস-২, যা মাইটোসিসের অনুরূপ। নিচে তা বিশ্লেষণ করা হলো- যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং ক্রোমোসোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায় তাকে মিয়োসিস কোষ বিভাজন বলে। মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোসোম একবার এবং নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। মিয়োসিস কোষ বিভাজনকে ২ ভাগে ভাগ করা যায়। যথা- মিয়োসিস-১ এবং মিয়োসিস-২। মিয়োসিস-১ কে আবার পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে, এখানে ক্রসিং ওভার সংঘটিত হয় এবং নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। মিয়োসিস-২ এর বিভাজন মাইটোসিসের অনুরূপ। এক্ষেত্রে প্রতিটি ক্রোমোসোমের দুটি ক্রোমাটিড পৃথক হয়ে অপত্য কোমোসোম গঠন করে। যা পৃথক অপত্য জননকোষে প্রবেশ করে। এর ফলে মিয়োসিস-১ এর শেষে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা ও মিয়োসিস-২ কোষে অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা একই থাকে, তাই একে হোমোটাইপিক বিভাজনও বলা হয়। এ প্রক্রিয়ায় দুটি কোষ থেকে চারটি কোষ উৎপন্ন হয়। মিয়োসিস-২ কে প্রকৃতপক্ষে চারটি ধাপ বা পর্যায়ে ভাগ করা যায়। যথা- প্রোফেজ-২, মেটাফেজ- ২, অ্যানাফেজ-২ এবং টেলোফেজ-২। মিয়োসিস-২। এর এই ধাপগুলো মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলোর অনুরূপ বৈশিষ্ট্য বহন করে। এজন্যই মিয়োসিস-২ কে মাইটোসিসের অনুরূপ বলা হয়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোষ বিভাজনের দ্বিতীয় উপপর্যায়টি এক ধরনের মাইটোস…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর

উত্তর