উদ্দীপকে উল্লিখিত ধারাবাহিক প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমগুণ সম্পন্ন অপত্য কোষের সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন না হলে মানুষের শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় । নিচে তা বিশ্লেষণ করা হলো- আমরা জানি, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে, ফলে কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কিন্তু কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে এর ফলে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। ভাইরাসের Es এবং E নামের দুটি জিন এমন কিছু রাসায়নিক পদার্থ। সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণুকে (যেমন- সাইক্লিন- cdk ও p) স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, সৃষ্টি হয় টিউমার। আবার এই দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে থাকে।