শেয়ারFacebookWhatsApp

সমীকরণিক কোষ বিভাজন বলতে কী বুঝ?

উত্তর: মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট এবং সমগুণবিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। প্রতিটি অপত্য কোষ ও মাতৃকোষে ক্রোমোসোম সংখ্যা সমান থাকায় একে সমীকরণিক বিভাজনও বলা হয় ।

HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল

সমীকরণিক কোষ বিভাজন বলতে কী বুঝ?

উদ্দীপক

question image

Comilla · 2021

উত্তর

কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ের শেষে প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি তন্তুর ন্যায় দু'ভাগে বিভক্ত হয়, ক্রোমোসোমের এমন প্রতিটি তন্তুকেই বলা হয় ক্রোমাটিড(chromatid)।

উত্তর

মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোসোমবিশিষ্ট এবং সমগুণবিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। প্রতিটি অপত্য কোষ ও মাতৃকোষে ক্রোমোসোম সংখ্যা সমান থাকায় একে সমীকরণিক বিভাজনও বলা হয় ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চিত্রটি হলো কোষ বিভাজনের মিয়োসিস-১ এর প্রোফেজ-১ দশার তৃতীয় ধাপ অর্থাৎ প্যাকাইটিন উপপর্যায়। নিচে প্যাকাইটিন উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১.প্যাকাইটিন অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী উপপর্যায় । ২. ক্রমাগত সংকোচনের ফলে এ উপপর্যায়ে ক্রোমোসোমগুলো আরও মোটা ও খাটো হয়। ৩. এ উপপর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্টের প্রতিটি ক্রোমোসোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি করে ক্রোমাটিডে বিভক্ত হতে দেখা যায়, অর্থাৎ প্রতিটি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড দেখা যায়। এ অবস্থাকে টেট্রাড বলে। ৪. একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে । ৫.একই জোড়ার দৃটি ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিড দুটিকে নন- সিস্টার ক্রোমাটিড বলে ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি হলো মিয়োসিস কোষ বিভাজনের মিয়োসিস-১ এর প্রোফেজ-১ পর্যায়ের তৃতীয় ধাপ প্যাকাইটিন উপপর্যায়। প্যাকাইটিন উপপর্যায়ে দুটি নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়ে বংশগতীয় বৈশিষ্ট্য পরিবর্তন হয়। নিচে ক্রসিং ওভারের ফলে জীবজগতে যেসব বংশগতীয় বৈশিষ্ট্য পরিবর্তন হয় তা ব্যাখ্যা করা হলো- ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জীনগত পরিবর্তন সাধিত হয়। জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকুলে আসে বৈচিত্র্য; সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা আবার কখনও সৃষ্টি হয় নতুন প্রজাতি। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এভাবে ফসলী উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয়। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজননবিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনেরও বিনিময় ঘটে। জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবে চারিত্রিক পরিবর্তন ঘটে। এর ফলে এক সময় নতুন প্রকরণও সৃষ্টি হয়ে যায়।
HSCBiology 1st PaperChapter 2: কোষ বিভাজনComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলে?

Sylhet · 2021

  • Oncogenesis
  • Necrosis
  • Apoptosis
  • Metastasis

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোষ বিভাজন কে আবিষ্কার করেন?

Comilla · 2021

  • বোভেরি
  • রুডলফ ভিরচাও
  • ডব্লিও ফ্লেমিং
  • ট্রাসবার্জার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন কে আবিষ্কার করেন?

AB · 2018

  • বোভেরি
  • রুডলফ ভিরচাও
  • ডব্লিও ফ্লেমিং
  • ট্রাসবার্জার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Dinajpur · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Jessore · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Comilla · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কী ধরনের ক্রোমোজোম?

Chittagong · 2022

  • মেটাসেন্ট্রিক
  • সাব-মেটাসেন্ট্রিক
  • অ্যাক্রোসেন্ট্রিক
  • টেলোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলা হয়?

Dinajpur · 2022

  • কায়াজমা
  • বাইভ্যালেন্ট
  • সিন্যাপসিস
  • ক্রসিং ওভার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'B\text B' দ্বারা নির্দেশিত অংশের প্রধান গঠন উপাদান কোনটি?

Chittagong · 2023

  • পেপটিডোগ্লাইকেন
  • পলিপেপটাইড
  • কাইটিন
  • সেলুলোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'A\text A' চিহ্নিত অংশটি হলো-

Chittagong · 2023

  • মায়োসাইট
  • মাতৃকোষ
  • অপত্য কোষ
  • জনন কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে- i. জিনের নতুন বিন্যাস ও পরিবর্তন সাধিত হয় ii. জেনেটিক ম্যাপ তৈরি করা যায় iii. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক?

Dhaka · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-

Dhaka · 2025

  • সিন্যাপসিস
  • প্রান্তীয়করণ
  • কন্ডেনসেশন
  • ক্রসিংওভার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলে?কোষ বিভাজন কে আবিষ্কার করেন?কোষ বিভাজন কে আবিষ্কার করেন?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কী ধরনের ক্রোমোজোম?হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলা হয়?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ' [গণিত] ' দ্বারা নির্দেশিত অংশের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ' [গণিত] ' চিহ্নিত অংশটি হলো-চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে- i. জিনের নতুন বিন্যচিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।