মেটাকাইনেসিস বলতে কি বুঝ?
উত্তর: মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে মেটাকাইনেসিস ঘটে। মাইটোসিস পর্যায়ে ক্রোমোসোমগুলো সেন্ট্রোমিয়ারের উপরে অবস্থিত কাইনেটোকোরের সাথে মাকুতন্তু দ্বারা যুক্ত হয়ে কোষের বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হয় । মাকুতন্ত্রের এ বিষুবীয় অঞ্চলে একটি নির্দিষ্ট তলে ক্রোমোসোমগুলো সাজানো থাকে, একে মেটাফেজ প্লেট বলে। মেটাফেজ প্লেটে ছোট ক্রোমোসোমগুলো ভিতরের দিকে ও বড় ক্রোমোসোমগুলো পরিধির দিকে সাজানো থাকে। ক্রোমোসোমের এ বিন্যাস মেটাকাইনেসিস নামে পরিচিত।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
মেটাকাইনেসিস বলতে কি বুঝ?
উত্তর