উদ্দীপক 'ক' ও 'খ' এর মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত দু'ধরনের কোষ বিভাজন হলো মাইটোসিস ও মিয়োসিস। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য বিদ্যমান। নিচে এ সম্পর্কে আমার মতামত দেওয়া হলো- মাইটোসিস কোষ বিভাজন ১. জীবের দেহ কোষে সংঘটিত হয়। ফলে দেহের বৃদ্ধি ঘটে । ২. মাতৃকোষটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। ৩. উৎপন্ন অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান। ৪. বাইভেলেন্ট তৈরি হয় নাহ। ৫. ক্রসিং ওভার ঘটে না। ফলে জিনের সজ্জাবিন্যাসের কোনো পরিবর্তন ঘটে না। ৬. বিবর্তন ও জনুক্রমের সাথে মাইটোসিসের কোনো সম্পর্ক নেই। মিয়োসিস কোষ বিভাজন ১. জীবের জনন মাতৃকোষে সংঘটিত হয়। ফলে গ্যামেট তৈরি হয়। ২. মাতৃকোষটি বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে। ৩. অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক । ৪. বাইভেলেন্ট তৈরি হয়। ৫. ক্রসিং ওভার ঘটে। ফলে জিনের সজ্জাবিন্যাস পরিবর্তন ঘটে। ৬. ক্রসিং ওভার এর ফলে জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সূচনা হয় যা বিবর্তন ও জনুক্রমের পথকে সুগম করে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপক 'ক' ও 'খ' এর মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপক

ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর