A-এর পূর্বে সংগঠিত দশার বিভিন্ন কাজগুলো উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] কোষ বিভাজনটি হলো মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে সংঘটিত দশাটি হলো ইন্টারফেজ দশা বা বিশ্রাম দশা। নিচে ইন্টারফেজ দশার বিভিন্ন কাজগুলো উল্লেখ করা হলো- ১. কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা ইন্টারফেজের প্রথম দিকেই নির্ধারিত হয়। ২. পরবর্তী কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় DNA, RNA এবং প্রোটিন অনুলিপনের সকল উপাদান তৈরি হয়। ৩. কোষ বিভাজনের প্রয়োজনীয় স্পিন্ডল তত্ত্ব তৈরির জন্য মাইক্রোটিউবিলস সৃষ্টি হয়। 8. DNA অনুলিপন হয়। ৫. কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি (ATP) তৈরি হয়। ৬. বিভাজন সম্পন্ন হওয়ার জন্য ইন্টারফেজ দশা অপরিহার্য আর বিভাজন প্রক্রিয়ায় কোষের সংখ্যাবৃদ্ধি, জীবের পূর্ণাঙ্গ গঠন ও বিকাশ ঘটে, অর্থাৎ নতুন জীব সৃষ্টি হয়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
A-এর পূর্বে সংগঠিত দশার বিভিন্ন কাজগুলো উল্লেখ কর।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর