উদ্দীপকের কোষ বিভাজন পর্যায়টি যে কোষ বিভাজন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কোষবিভাজনটি হলো মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় ধাপ প্রো-মেটাফেজ। জীবদেহে মাইটোসিস প্রক্রিয়ার গুরত্ব অপরিসীম। নিচে মাইটোসি প্রক্রিয়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- ১. দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি: বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবদেহ গঠিত হয় এবং দৈহিক বৃদ্ধি ঘটে। ২. বংশবৃদ্ধি: কিছু এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। ৩. জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি: মাইটোসিস বিভাজনের ফলেই বহুকোষী জীবের জননাঙ্গ সৃষ্টি হয়, ফলে বংশবৃদ্ধির ক্রমধারা বজায় রাখতে পারে। জনন কোষের সংখ্যা বৃদ্ধি করতেও এ প্রক্রিয়া আবশ্যক। ৪ . নির্দিষ্ট আকার-আয়তন রক্ষা: এ বিভাজন প্রক্রিয়ার ফলে কোষের স্বাভাবিক আকার, আকৃতি, আয়তন ইত্যাদি গুণাগুণ বজায় থাকে। ৫. ক্রোমোসোমের সংখ্যার সমতা রক্ষা: মাইটোসিস কোষ বিভাজনের কারণে দেহের সব দেহকোষে সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোসোম থাকে। ৬. ক্ষতস্থান পূরণ : বহুকোষী জীবদেহে সৃষ্ট যেকোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয়। ৭. গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা : এ প্রকার বিভাজনের ফলে জীবগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের কোষ বিভাজন পর্যায়টি যে কোষ বিভাজন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত …
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর