উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় বিভাজন প্রক্রিয়ার দীর্ঘতম ধাপের চিত্রসহ বৈশিষ্ট্য লেখ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় বিভাজন প্রক্রিয়াটি হলো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এটি পাঁচটি ধাপে সম্পন্ন হয়। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে দীর্ঘতম ও দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ। নিচে প্রফেজ ধাপের চিত্রসহ বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. এ পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ২. নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুর পানি-বিয়োজন ঘটে ৩. ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ খাটো ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম সৃষ্টি করে । ৪.পানি-বিয়োজনের ফলে ক্রোমোসোমগুলো মোটা ও খাটো হওয়ার কারণে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় এবং রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। ৫. প্রতিটি ক্রোমোসোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি করে ক্রোমাটিড সৃষ্টি করে। ৬. এ পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় বিভাজন প্রক্রিয়ার দীর্ঘতম ধাপের চিত্রসহ বৈশ…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর