উদ্দীপকে উল্লেখিত উপধাপটি চিত্রসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত উপধাপটি হলো মিয়োসিস-১ ধাপের প্রোফেজ-১ এর প্যাকাইটিন উপদশা। নিচে প্যাকাইটিন উপধাপটি চিত্রসহ বর্ণনা করা হলো- ক্রমাগত সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোম গুলো আরো মোটা ও খাটো দেখা যায়। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্ট এর প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনু দৈর্ঘ্যের দুটি ক্রোমাটিড এ বিভক্ত করা যায়, অর্থাৎ প্রতি বাইভেলেন্টের দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। এ অবস্থাকে টেট্রাড বলে। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড কে নন সিস্টার ক্রোমাটিড বলে। এই উপপর্যায়ের শেষের দিকে বাইভেলেন্টের যেকোন দুটি নন-সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙ্গে দিয়ে পুনরায় একটির সাথে অন্যটির জোড়া লাগে। ফলে এই স্থানে একটি ইংরেজি 'X [গণিত] আকৃতি অবস্থা সৃষ্টি হয়। দুটি নন সিস্টার ক্রোমাটিডের 'X [গণিত] জোড়া স্থলকে একবচনে কায়জামা বলে। নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার। কোন কো বাইভ্যালেন্ট এর কাজামা উৎপন্ন হতে পারে না আবার একাধিক তৈরি হতে পারে। এ পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলাপ দেখা যায়। [চিত্র] চিত্রঃ প্যাকাইটিন
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত উপধাপটি চিত্রসহ বর্ণনা কর।
উদ্দীপক
শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ প্যাকাইটিনউত্তর