উদ্দীপকের প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেগুলো লেখ।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো মাইক্রোপ্রোপাগেশন বা টিস্যু কালচার, যেখানে একটি উদ্ভিদের ক্ষুদ্র অংশ (যেমন পার্শ্ব মুকুল) থেকে অসংখ্য হুবহু মাতৃ উদ্ভিদের গুণসম্পন্ন চারা তৈরি করা হয়। এই প্রক্রিয়ার কিছু সম্ভাব্য সমস্যা নিচে উল্লেখ করা হলো- ১. টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করে টিস্যু মাল্টিপ্লিকেশনের সময় প্রাথমিক অবস্থায় আবাদকৃত টিস্যু যদি ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত জীবাণু দ্বারা সংক্রমিত হয়, তবে ফলস্বরূপ বহুসংখ্যক সম্ভাবনাময় চারা নষ্ট হয়ে যেতে পারে। ২. মাইক্রোপ্রোপাগেশন একটি শ্রমসাধ্য এবং ব্যয়বহুল প্রক্রিয়া, যার জন্য বিশেষায়িত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ এবং দক্ষ জনবলের প্রয়োজন হয়। ৩. টিস্যু কালচারের মাধ্যমে উৎপন্ন চারাগুলো বেশ ক্ষুদ্রাকৃতির হওয়ায় এদের স্থানান্তর প্রক্রিয়ায় বেশ অসুবিধা হয়ে থাকে। ৪. উৎপন্ন চারাগুলো মাতৃ-উদ্ভিদের গুণসম্পন্ন হয়ে থাকে, তাই নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না। এতে উদ্ভিদগুলো ভবিষ্যতে দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পরার সম্ভাবনা থাকে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেগুলো লেখ।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর