উদ্দীপকে Y এর শেষ লাইন যে উপ-পর্যায়টিকে নির্দেশ করে তার বর্ণনা লেখ।
উত্তর: উদ্দীপকের 'Y [গণিত] কোষ বিভাজনটি হলো মিয়োসিস। মিয়োসিসের প্রোফেজ-১ পর্যায়ের জাইগোটিন উপ-পর্যায়ে সিন্যাপসিস ঘটে। নিচে জাইগোটিন উপ-পর্যায়টি বর্ণনা করা হলো- ১. এ উপ-পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম একটি জোড়ার সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোসোমদ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণই এ জোড়া সৃষ্টির কারণ। ২. জোড়া সৃষ্টিকার্য ক্রোমোসোমদ্বয়ের একপ্রান্ত থেকে আরম্ভ হয়ে অন্যপ্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যে আরম্ভহয়ে দু'দিকে ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে, অথবা অন্যস্থানে আরম্ভ হতে পারে। ৩. দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিন্যাপসিস বলে। ৪. প্রতিটি জোড় বাঁধা ক্রোমোসোম জোড়াকে বাইভেলেন্ট বলে। কোষে যতগুলো ক্রোমোসোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভেলেন্ট সৃষ্টি হবে। ৫. নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনো দেখা যায়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে Y এর শেষ লাইন যে উপ-পর্যায়টিকে নির্দেশ করে তার বর্ণনা লেখ।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর