শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দ্বিতীয় অংশে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়া কীভাবে জীবের মৃত্যু ঘটায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অংশে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়াটি হলো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনটি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে টিউমার বা ক্যান্সার তৈরি হয়, যা শেষ পর্যন্ত জীবের মৃত্যুর কারণও হতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- কোষের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস নিয়ন্ত্রিত হয়। কোনো কারণে এই নিয়ন্ত্রণ অকার্যকর হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে থাকে, ফলে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার কোষে সাইক্লিন-Cdk এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। [গণিত] নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখার ভূমিকা রাখে। এটি defective হলে (মানুষের প্রায় অর্ধেক সংখ্যক কোষেই defective [গণিত] আছে) কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়। মানুষের অধিক ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভবত এটি একটি কারণ। কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নেয় অথবা বিভাজনের জন্য এদের কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না। কোষচক্র নিয়ন্ত্রণকারী দু'ধরনের প্রোটিন হচ্ছে- প্রোটিন কাইনেজ ও সাইক্লিন। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় Oncogenesis। কোষচক্র বিনষ্টকারী জিন হলো Oncogene। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হলো Mutagens। মিউটাজিনিক পদার্থই Carcinogenic (ক্যান্সার সৃষ্টিকারক) হয়। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো Metastasis। তাই বলা যায়, মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হলে টিউমার, ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হবে যা পরবর্তীতে সারাদেহে ছড়িয়ে পড়ে মৃত্যু ঘটবে।

HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল

উদ্দীপকের দ্বিতীয় অংশে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়া কীভাবে জীবের ম…

উদ্দীপক

এক ধরনের কোষ বিভাজনের ফলে প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোসোম সংখ্যা ধ্রুব থাকে। আবার আর এক ধরনের কোষ বিভাজন যদি অনিয়ন্ত্রিত হয় তবে জীবের মৃত্যুও হতে পারে।

Dinajpur · 2025

উত্তর

মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াই হলো মেটাকাইনেসিস।

উত্তর

সাইটোকাইনেসিস না হয়ে ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়। একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফল। কোনো কোনো শৈবাল, ছত্রাক ও প্রাণিকোষে ক্যারিওকাইনেসিস ঘটে, কিন্তু-সাইটোকাইনেসিস ঘটে না। ফলে একটি কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। এ ধরনের উদ্ভিদকোষকে সিনোসাইটিক ও প্রাণিকোষকে প্লাজমোডিয়াম বলে।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় অংশে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়াটি হলো মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনটি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে টিউমার বা ক্যান্সার তৈরি হয়, যা শেষ পর্যন্ত জীবের মৃত্যুর কারণও হতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- কোষের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস নিয়ন্ত্রিত হয়। কোনো কারণে এই নিয়ন্ত্রণ অকার্যকর হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে থাকে, ফলে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। ক্যান্সার কোষে সাইক্লিন-Cdk এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। P53\mathrm{P}^{53} নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে বিরত রাখার ভূমিকা রাখে। এটি defective হলে (মানুষের প্রায় অর্ধেক সংখ্যক কোষেই defective P53\mathrm{P}^{53} আছে) কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলে ক্যান্সার সৃষ্টি হয়। মানুষের অধিক ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভবত এটি একটি কারণ। কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। ক্যান্সার কোষ তাদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করে নেয় অথবা বিভাজনের জন্য এদের কোনো গ্রোথ ফ্যাক্টর লাগে না। কোষচক্র নিয়ন্ত্রণকারী দু'ধরনের প্রোটিন হচ্ছে- প্রোটিন কাইনেজ ও সাইক্লিন। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় Oncogenesis। কোষচক্র বিনষ্টকারী জিন হলো Oncogene। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তা হলো Mutagens। মিউটাজিনিক পদার্থই Carcinogenic (ক্যান্সার সৃষ্টিকারক) হয়। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া হলো Metastasis। তাই বলা যায়, মাইটোসিস কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হলে টিউমার, ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হবে যা পরবর্তীতে সারাদেহে ছড়িয়ে পড়ে মৃত্যু ঘটবে।

উত্তর

উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত কোষ বিভাজন প্রক্রিয়াটি হলো মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজন প্রজাতিতে বংশানুক্রমে ক্রোমোসোম সংখ্যা ধ্রুব রাখার জন্য একটি অপরিহার্য প্রক্রিয়া। নিচে তা বিশ্লেষণ করা হলো- যৌন প্রজননকারী জীবের প্রতিটি দেহকোষে ক্রোমোসোম সংখ্যা ডিপ্লয়েড (2n) থাকে, অর্থাৎ ক্রোমোসোমের দুটি সেট বিদ্যমান। এর একটি সেট আসে পিতা থেকে এবং অন্যটি মাতা থেকে। নিষেকের সময় যদি শুক্রাণু ও ডিম্বাণু কোষেও 2n সংখ্যক ক্রোমোসোম থাকত, তাহলে নিষেকের পর সৃষ্ট জাইগোটে ক্রোমোসোম সংখ্যা 4n হয়ে যেত। এভাবে প্রতিটি প্রজন্মে ক্রোমোসোম সংখ্যা দ্বিগুণ হতে থাকত, যা প্রজাতির স্বাভাবিক বৈশিষ্ট্য নষ্ট করে দিত এবং প্রজাতিটি ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকত। মিয়োসিস প্রক্রিয়ায় জনন মাতৃকোষে প্রথম বিভাজনে (মিয়োসিস-১) ক্রোমোসোম সংখ্যা ঠিক অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 2n থেকে n এ রূপান্তরিত হয়। এই হ্রাসমূলক বিভাজন এর ফলে উৎপন্ন জননকোষ হ্যাপ্লয়েড (n) হয়। যখন একটি হ্যাপ্লয়েড শুক্রাণু (n) একটি হ্যাপ্লয়েড ডিম্বাণুর (n) সাথে নিষিক্ত হয়, তখন দুটি হ্যাপ্লয়েড সেট একত্রিত হয়ে একটি ডিপ্লয়েড জাইগোট (2n) তৈরি হয়। এই জাইগোট থেকেই মাইটোসিস প্রক্রিয়ায় নতুন জীবের দেহ গঠিত হয়, যার প্রতিটি কোষে ক্রোমোসোম সংখ্যা নির্দিষ্ট প্রজাতির জন্য ধ্রুব থাকে। এভাবে, মিয়োসিস কোষ বিভাজন প্রজাতিতে ক্রোমোসোম সংখ্যাকে বংশানুক্রমে ধ্রুব রেখে প্রজাতির স্বকীয়তা এবং স্থিতিশীলতা বজায় রাখে।
HSCBiology 1st PaperChapter 2: কোষ বিভাজন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলে?

Sylhet · 2021

  • Oncogenesis
  • Necrosis
  • Apoptosis
  • Metastasis

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোষ বিভাজন কে আবিষ্কার করেন?

AB · 2018

  • বোভেরি
  • রুডলফ ভিরচাও
  • ডব্লিও ফ্লেমিং
  • ট্রাসবার্জার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোষ বিভাজন কে আবিষ্কার করেন?

Comilla · 2021

  • বোভেরি
  • রুডলফ ভিরচাও
  • ডব্লিও ফ্লেমিং
  • ট্রাসবার্জার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Jessore · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Dinajpur · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

Comilla · 2021

  • সাইটোকাইনেসিস
  • ক্যারিওকাইনেসিস
  • ভারাকাইনেসিস
  • সিন্যাপসিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কী ধরনের ক্রোমোজোম?

Chittagong · 2022

  • মেটাসেন্ট্রিক
  • সাব-মেটাসেন্ট্রিক
  • অ্যাক্রোসেন্ট্রিক
  • টেলোসেন্ট্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলা হয়?

Dinajpur · 2022

  • কায়াজমা
  • বাইভ্যালেন্ট
  • সিন্যাপসিস
  • ক্রসিং ওভার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'B\text B' দ্বারা নির্দেশিত অংশের প্রধান গঠন উপাদান কোনটি?

Chittagong · 2023

  • পেপটিডোগ্লাইকেন
  • পলিপেপটাইড
  • কাইটিন
  • সেলুলোজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'A\text A' চিহ্নিত অংশটি হলো-

Chittagong · 2023

  • মায়োসাইট
  • মাতৃকোষ
  • অপত্য কোষ
  • জনন কোষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে- i. জিনের নতুন বিন্যাস ও পরিবর্তন সাধিত হয় ii. জেনেটিক ম্যাপ তৈরি করা যায় iii. ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হয় নিচের কোনটি সঠিক?

Dhaka · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-

Dhaka · 2025

  • সিন্যাপসিস
  • প্রান্তীয়করণ
  • কন্ডেনসেশন
  • ক্রসিংওভার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কী বলে?কোষ বিভাজন কে আবিষ্কার করেন?কোষ বিভাজন কে আবিষ্কার করেন?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কী ধরনের ক্রোমোজোম?হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলা হয়?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ' [গণিত] ' দ্বারা নির্দেশিত অংশের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের ' [গণিত] ' চিহ্নিত অংশটি হলো-চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে- i. জিনের নতুন বিন্যচিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের প্রক্রিয়াটি হলো-

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।