উদ্দিপকের উল্লেখিত বাবা-মার চরিত্রের মিশ্রণ গঠনকারী অঙ্গাণুর গঠন বৈশিষ্ট্য দেখা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাবা-মার চরিত্রের মিশ্রন গঠনকারী অঙ্গানুটি হলো ক্রোমোসোম। কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতাসম্পন্ন, রং ধারণকারী এবং নিউক্লিয়োপ্রোটিন দ্বারা গঠিত যেসকল সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ প্রশ্ন কাজে ভূমিকা পালন করে, তাদের ক্রোমোসোম বলে। নিম্নে এর গঠন দেওয়া হল। ক্রোমোসোমের গঠন : ক্রোমোনেমা: মেটাফেজ দশায় ক্রোমোসোম লম্বালম্বিভাবে যে দুটি অংশে বিভক্ত হয় তাদের প্রতিটির নাম ক্রোমাটিড। প্রতিটি ক্রোমাটিড লম্বালম্বিভাবে দুটি অথবা চারটি সূত্রাকার অংশ নিয়ে গঠিত। এরকম কোমোনেমা একেকটি অংশের নাম ক্রোমোসোম। সেন্ট্রোমিয়ার: মাইটোটিক মেটাফেজে প্রত্যেক ক্রোমোসোমে যে গোল, বর্ণহীন ও সংকুচিত স্থান দেখা যায় তার নাম সেন্ট্রোমিয়ার। স্বল্পসংখ্যক ব্যাতিক্রম ছাড়া প্রত্যেক ক্রোমোসোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। কিন্তু কোন কোন ক্ষেত্রে দু ই বা ততোধিক সেন্ট্রোমিয়ারও থাকতে পারে। ক্রোমোসোমের দেহে সেন্ট্রোমিয়ারের অবস্থান বিভিন্ন রকম। বাহু: সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকেই ক্রোমোসোমের বাহু বলা হয়। ক্রোমোমিয়ার: মায়োটিক প্রোফেজ এর সূচনালগ্নে ক্রোমোসোমের দেহের যে, সব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় সেগুলো ক্রোমোমিয়ার নামে পরিচিত। মায়োসিসের প্রথম প্রফেজের প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ারের অবস্থান স্পষ্ট দেখা যায়। পেলিকল: ম্ক্রোমোসোম দেহের অংশগুলো একটি বহি:পর্দা দিয়ে আবৃত। কিন্তু ইলেকট্রন অণুবীক্ষযন্ত্রে ক্রোমোসোমে বহি:পর্দার অস্তিত্ব পাওয়া যায় নি। ধাত্র: কোষবিজ্ঞানীদের ধারণা ছিল, পেলিকলে আবৃত অবস্থায় ক্রোমোনেমাটা একটি তরল ধাত্র বা ম্যাটিক্স এ ভাসমান থাকে। সেকেন্ডারী কুঞ্চন : ক্রোমোসোমের দেহে সেন্ট্রোমিয়ার ছাড়া অন্য কোন কুঞ্চন থাকলে তা সেকেন্ডারি কুঞ্চন নামে অভিহিত হয়। SAT নামক সেকেন্ডারী কুঞ্চন নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। সেকেন্ডারী কুঞ্চন অঞ্চলে DNA অণুর কুণ্ডলন অন্যান্য স্থানের কুণ্ডলন অপেক্ষা কম। স্যাটেলাইট: ক্রোমোসোমের একপ্রান্তে সেকেন্ডারী কুঞ্চন থাকলে সংলগ্ন ক্ষুদ্র অংশটিকে স্যাটেলাইট বলে। টেলোমিয়ার: ক্রোমোসমের প্রাপ্তদেশে টেলোমিয়ার নামক একটি বিন্দুর অবস্থান রয়েছে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দিপকের উল্লেখিত বাবা-মার চরিত্রের মিশ্রণ গঠনকারী অঙ্গাণুর গঠন বৈ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর