উদ্দীপকে উল্লিখিত পর্যায়গুলি যে বিভাজনে সম্পন্ন হয় জীবজগতে তার প্রভাব আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পর্যায়গুলো মাইটোসিস কোষ বিভাজনে সম্পন্ন হয়। জীবজগতে মাইটোসিস কোষ বিভাজনের প্রভাব অপরিসীম। নিচে তা আলোচনা করা হলো- দৈহিক বৃদ্ধি: মাইটোসিসের মাধ্যমে এককোষী জাইগোট থেকে বহুকোষী জীবদেহের সৃষ্টি হয়। এভাবে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। বংশবৃদ্ধি: মাইটোসিসের মাধ্যমে স্পোর সৃষ্টি করে নিম্নশ্রেণির জীবের অযৌন জনন ঘটে। গ্যামিট সৃষ্টির প্রাক্কালে প্রাথমিক বিভাজনগুলো মাইটোসিস প্রকৃতির। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা: নিউক্লিয়াসের সংখ্যাবৃদ্ধি না হয়ে যদি সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি পেত তাহলে ঐ নির্দিষ্ট পরিমাণ নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে রক্ষা করতে পারতো না। ক্রোমোসোমের সমতা রক্ষা: এ পদ্ধতিতে দেহের সবগুলো কোষ সমসংখ্যক ও সমগুণসম্পন্ন ক্রোমোসোম পেয়ে থাকে। তাই গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল থাকে। অঙ্গজ জনন: কাটিং, লেয়ারিং ও গ্রাফটিং নামক অঙ্গজ জননে মূলোৎপাদন ও টিস্যু সৃষ্টি মাইটোসিসের ফল। ক্ষতস্থান পূরণ: জীবদেহের যেকোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় দ্রুত পূরণ হয়। পুনরুৎপাদন: জীবদেহে কোনো কোনো কোষের আয়ুষ্কাল সীমিত । এসব কোষ বিনষ্ট হয়ে মাইটোসিসের মাধ্যমে পূরণ হয়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পর্যায়গুলি যে বিভাজনে সম্পন্ন হয় জীবজগতে তার প্…
উদ্দীপক
নমুনা-১
ক্রোমোসোম বিষুবীয় অঞ্চলে এক লাইনে অবস্থান করে
নমুনা-২
নমুনা-২ বিভক্ত ক্রোমোসোমদ্বয়ের মেরুমুখীচলন ঘটেনটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর