উদ্দীপকের প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উত্তর: মাইটোসিস বিভাজন উদ্দীপকের ১ম স্লাইডটি। মাইটোসিস এর বৈশিষ্ট্যঃ ১) এ প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজম লম্বালম্বি তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। ২) প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। কাজেই দুটি অপত্য কোষেই ক্রোমোসোম সংখ্যা সমান থাকে। ৩) অপত্য কোষগুলো মাতৃকোষেএ সমগুণসম্পন্ন হয়, কারণ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিনসমূহ বহনকারী ক্রোমোজমগুলোর প্রতিটি লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের নিউক্লিয়াসে যায়। ৪) অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার সমান থাকে। ৫) অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকের প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির বৈশিষ্ট্য বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর