শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জীবাণু কীভাবে মানুষের লোহিত রক্তকণিকা ধ্বংস করে, তা চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাও।

উত্তর: উদ্দীপকে জীবাণুটি হলো ম্যালেরিয়া পরজীবী বা Plasmodiun এ পরজীবী লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে। এ দশাটি চিহ্নিত চিত্রের মাধ্যমে নিচে দেখানো হলো- নিচে লোহিত রক্তকণিকায় আক্রমণের চক্রটি দেয়া হলো- ১। মাইক্রো-মেটাক্রিপ্টোমেরোজয়েটগুলো যকৃত কোষ থেকে লোহিত রক্ত কণিকায় প্রবেশ করে এবং খাদ্য গ্রহণ করে স্ফীত ও গোলাকার হয়। এ অবস্থায় জীবাণুর দেহে ক্ষুদ্র একটি কোষ গহ্বর ও ছোট একটি নিউক্লিয়াস দেখা যায়। ২। কোষ গহ্বরটি ধীরে ধীরে বড় হয় ও নিউক্লিয়াসটি একপাশে সরে যায়, ফলে জীবাণুটি একটি আংটি আকৃতি লাভ করে যাকে সিগনেট রিং বলা হয়। ৩। অ্যামিবয়েড ট্রফোজয়েট দশা ঘটে,,এ সময় লোহিত রক্ত কণিকাটি আকারে স্ফীত হয় এবং এর সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। এ গুলোকে সাফনার্স দানা বলে,, এ সাফনার্স দানার উপস্থিতি দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। ৪। অ্যামিবয়েড ট্রফোজয়েট দশার কোষস্থ নিউক্লিয়াস বারবার বিভাজনের মাধ্যমে বহু অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, এ অবস্থাকে সাইজন্ট বলা হয়। ৫। সাইজন্ট দশার প্রতিটি নিউক্লিয়াস বিভক্ত হয়ে মেরোজয়েট-এ পরিণত হয়। মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ির ন্যায় দুই স্তরে সজ্জিত হয়। এ দশাকে রোজেট বলে। ৬। পরবর্তী অবস্থায় লোহিত রক্ত কণিকা ভেঙ্গে যায় এবং মেরোজয়েটগুলো প্লাজমায় বের হয়ে আসে। মেরোজয়েট রক্তস্রোতে ঢুকে গেলে রক্তের শ্বেত রক্ত কণিকাগুলো তাকে প্রতিরোধ করতে চেষ্টা করে। এসময় রক্তে প্রচুর পরিমাণে পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ জমা হয় এবং এর প্রভাবেই দেহে জ্বর আসে। ৭। মুক্ত মেরোজয়েট নতুন লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করে এবং একইভাবে চক্রটি পুনরাবৃত্তি ঘটায়। ৮। মেরোজয়েট গ্যামিটোসাইটে পরিণত হয়। গ্যামিটোসাইট দুই প্রকার। পুং গ্যামিটোসাইট বা মাইক্রোগ্যামিটোসাইট এবং স্ত্রী গ্যামিটোসাইট বা ম্যাক্রোগ্যামিটোসাইট। স্ত্রী ও পুং গ্যামিটোসাইটগুলো পোষক দেহের প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে।মানুষের রক্তে গ্যামিটোসাইট ৭ দিনের বেশি বাঁচে না। এভাবেই লোহিত রক্তকণিকার আক্রমণ ঘটে।

HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল

উদ্দীপকের জীবাণু কীভাবে মানুষের লোহিত রক্তকণিকা ধ্বংস করে, তা চিহ্ন…

উদ্দীপক

এক ধরনের পরজীবী মশকীর মাধ্যমে মানবদেহে ম্যালেরিয়া নামক জ্বররোগ হয়।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়।

উত্তর

Cycas এর প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধান মূল বিনষ্ট হওয়ার পর সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এদের শীর্ষে স্ফীত হয়। এসময় Nostoc, Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে। যার ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতিগত কারণে Cycas এর এ মূলকে কোরালয়েড মূল বলে।

উত্তর

উদ্দীপকে জীবাণুটি হলো ম্যালেরিয়া পরজীবী বা Plasmodiun এ পরজীবী লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক সাইজোগনি সম্পন্ন করে। এ দশাটি চিহ্নিত চিত্রের মাধ্যমে নিচে দেখানো হলো- নিচে লোহিত রক্তকণিকায় আক্রমণের চক্রটি দেয়া হলো- ১। মাইক্রো-মেটাক্রিপ্টোমেরোজয়েটগুলো যকৃত কোষ থেকে লোহিত রক্ত কণিকায় প্রবেশ করে এবং খাদ্য গ্রহণ করে স্ফীত ও গোলাকার হয়। এ অবস্থায় জীবাণুর দেহে ক্ষুদ্র একটি কোষ গহ্বর ও ছোট একটি নিউক্লিয়াস দেখা যায়। ২। কোষ গহ্বরটি ধীরে ধীরে বড় হয় ও নিউক্লিয়াসটি একপাশে সরে যায়, ফলে জীবাণুটি একটি আংটি আকৃতি লাভ করে যাকে সিগনেট রিং বলা হয়। ৩। অ্যামিবয়েড ট্রফোজয়েট দশা ঘটে,,এ সময় লোহিত রক্ত কণিকাটি আকারে স্ফীত হয় এবং এর সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। এ গুলোকে সাফনার্স দানা বলে,, এ সাফনার্স দানার উপস্থিতি দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। ৪। অ্যামিবয়েড ট্রফোজয়েট দশার কোষস্থ নিউক্লিয়াস বারবার বিভাজনের মাধ্যমে বহু অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, এ অবস্থাকে সাইজন্ট বলা হয়। ৫। সাইজন্ট দশার প্রতিটি নিউক্লিয়াস বিভক্ত হয়ে মেরোজয়েট-এ পরিণত হয়। মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ির ন্যায় দুই স্তরে সজ্জিত হয়। এ দশাকে রোজেট বলে। ৬। পরবর্তী অবস্থায় লোহিত রক্ত কণিকা ভেঙ্গে যায় এবং মেরোজয়েটগুলো প্লাজমায় বের হয়ে আসে। মেরোজয়েট রক্তস্রোতে ঢুকে গেলে রক্তের শ্বেত রক্ত কণিকাগুলো তাকে প্রতিরোধ করতে চেষ্টা করে। এসময় রক্তে প্রচুর পরিমাণে পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ জমা হয় এবং এর প্রভাবেই দেহে জ্বর আসে। ৭। মুক্ত মেরোজয়েট নতুন লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করে এবং একইভাবে চক্রটি পুনরাবৃত্তি ঘটায়। ৮। মেরোজয়েট গ্যামিটোসাইটে পরিণত হয়। গ্যামিটোসাইট দুই প্রকার। পুং গ্যামিটোসাইট বা মাইক্রোগ্যামিটোসাইট এবং স্ত্রী গ্যামিটোসাইট বা ম্যাক্রোগ্যামিটোসাইট। স্ত্রী ও পুং গ্যামিটোসাইটগুলো পোষক দেহের প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে।মানুষের রক্তে গ্যামিটোসাইট ৭ দিনের বেশি বাঁচে না। এভাবেই লোহিত রক্তকণিকার আক্রমণ ঘটে।

উত্তর

উদ্দীপকের অণুজীবটি হলো ম্যালেরিয়া পরজীবী বা Plasmodium। ম্যালেরিয়া জীবাণু বা Plasmodium এর জীবনচক্রে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান। নিচে তা বিশ্লেষণ করা হলো- কোনো জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। ম্যালেরিয়ার জীবন চক্রে জনুক্রম ঘটে। হ্যাপ্লয়েড (n) দশা স্পোরোজয়েট দশা (n): মশকীর দেহে স্পোরোগনির ফলে সৃষ্টি হয় স্পোরোজয়েট দশা। এই স্পোরোজয়েটবাহী মশকী মানুষকে দংশন করার সময় লালা নিঃসরণ করে। এ লালার সাথে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। মাইক্রো-মেটাক্রিপ্টোমেরোজয়েট (n): স্পোরোজয়েট মানুষের যকৃতকে আক্রমণ করে সেখানে হেপাটিক সাইজোগনি চক্র সম্পন্ন করে। হেপাটিক সাইজোগনির ফলে সৃষ্টি হয় মাইক্রো-মেটাক্রিপ্টোমেরোজয়েট। মাইক্রো-মেটাক্রিপ্টোমেরোজয়েট মানুষের লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র সম্পন্ন করে। এর ফলে সৃষ্টি হয় মাইক্রোগ্যামিটোসাইট ও ম্যাক্রোগ্যামিটোসাইট। ডিপ্লয়েড (2n) দশা জাইগোট দশা (2n): মশকীর দেহে গ্যামিটোগনির ফলে সৃষ্টি হয় স্ত্রী গ্যামিট ও পুং গ্যামিট। স্ত্রী ও পুং গ্যামিটের মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়। উওকিনেট (2n): জাইগোট রূপান্তরিত হয়ে সৃষ্টি করে উওকিনেট । উওকিনেট উওসিস্ট এ পরিণত হয়। ডিপ্লয়েড উওসিস্ট মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোরোজয়েট সৃষ্টি করে। এ হ্যাপ্লয়েড স্পোরোজয়েট দশা মশকীর লালার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে, ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হয়। সুতরাং ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান।
HSCBiology 1st PaperChapter 4: অণুজীব
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত চিত্র কোনটি?

Chittagong · 2016

  • অ্যামিবয়েড ট্রফোজয়েট
  • ট্রফোজয়েট
  • মেরোজয়েট
  • রোজেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবের সংখ্যা— i. কমে যায় ii. বেড়ে যায় iii. অপরিবর্তিত থাকে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
  • i.

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো—

Barisal · 2016

  • কনজুগেশন
  • ট্রান্সডাকশন
  • ট্রান্সফরমেশন
  • দ্বিবিভাজন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাত্রায় সংঘটিত হলে i. পাইরোজেন ক্ষরিত হবে ii. RBC বৃদ্ধি পাবে iii. যকৃত কোষ মারা যাবে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকে "p" ধাপটির নাম কী?

Sylhet · 2017

  • সিগনেট রিং
  • ট্রফোজয়েট
  • সাইজন্ট
  • উওকিনেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের X ও Y উভয়ই-

Jessore · 2017

  • আদিকোষী
  • চলনক্ষম
  • কোষপ্রাচীরযুক্ত
  • মৃতজীবী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে। রাশেদের মা পেঁপেটির গায়ে আংটির মতো তৈলাক্ত গাঢ় সবুজ রঙের কয়েকটি দাগ দেখে বলে পেঁপেটি রোগাক্রান্ত। উদ্দীপকে উল্লিখিত রোগটি-

Comilla · 2017

  • ভাইরাসজনিত
  • ব্যাকটেরিয়াজনিত
  • ছত্রাকজনিত
  • প্রোটোজোয়া সংক্রামিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু মানুষের রক্তে প্রবেশ করলে- i. গ্যামেটোফাইট উৎপন্ন হয় ii. পাইরোজেন এর ক্ষরণ ঘটে iii. রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশের নাম কী?

Dinajpur · 2019

  • ক্রিপ্টোজয়েট
  • স্পোরোজয়েট
  • ট্রফোজয়েট
  • গ্যামেটাফাইট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?

Jessore · 2019

  • যকৃতে
  • লোহিত কণিকায়
  • লালারসে
  • মশকীর ক্রপে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধান কাটার পর জমিতে মসুর ডাল চাষ করল। উল্লিখিত প্রকারের অণুজীবের প্রজননের প্রধান ও দ্রুততর উপায় হলো—

Barisal · 2022

  • মুকুলোদগম
  • দ্বি-বিভাজন
  • গণিডিয়া
  • ট্রান্সফরমেশন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'YY^{\prime} চিহ্নিত অংশের জন্য প্রযোজ্য- i. জিন প্রকৌশলে ব্যবহৃত হয় ii. স্বল্প সংখ্যক জিন থাকে iii. স্ব-বিভাজন ক্ষমতাসম্পন্ন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত চিত্র কোনটনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত প্রক্রিয়া শেষে অংশগ্রহণকারী জীবেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো—নিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকের প্রক্রিয়াটি বেশি মাতনিচের ডায়াগ্রামটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও : উদ্দীপকে "p" ধাপটির নাম কী?নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের X ও Y উভয়ই-নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রাশেদ বাজার থেকে একটি পেঁপে কিনে আনে। রানিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়ায় উৎপন্ন জীবাণু নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: A চিহ্নিত অংশের নাম কী?এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রহিম ইউরিয়া সার ব্যবহার না করার জন্য ধাউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'Y [গণিত] চিহ্নিত অংশের জন্য প্রযো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।