P দশাটিতে ক্রোমোসোমের যে অবস্থা দেখা যায় তাই উদ্দীপকের পরজীবীর জীবনে দীর্ঘস্থায়ী বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের P দশা বলতে ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্রের জনুঃক্রমের হ্যাপ্লয়েড দশাকে বুঝানো হয়েছে। এটি ম্যালেরিয়ার পরজীবীর জীবনে দীর্ঘস্থায়ী দশা। নিচে হ্যাপ্লয়েড দশার পর্যায়গুলো বিশ্লেষণ করা হলো- স্পোরোজয়েট দশা (n): মশকীর দেহে স্পোরোগনির ফলে সৃষ্টি হয় স্পোরোজয়েট দশা (n)। এই স্পোরোজয়েটবাহী মশকী মানুষকে দংশন করার সময় লালা নিঃসরণ করে। এ লালা এন্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, জায়গাটিকে অবশ ও পিচ্ছিল করে। আর এ লালার সাথে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। মাইক্রোমেটাক্রিন্টোমেরোজয়েট (n): স্পোরোজয়েট (n) মানুষের যকৃতকে আক্রমণ করে সেখানে হেপাটিক সাইজোগনি চক্র সম্পন্ন করে। হেপাটিক সাইজোগনির ফলে সৃষ্ট হয় মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট (n)। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট মানুষের লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করে এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র সম্পন্ন করে। এর ফলে সৃষ্টি হয় মাইক্রোগ্যামিটোসাইট (n) ও ম্যাক্রোগ্যামিটোসাইট (n)। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
P দশাটিতে ক্রোমোসোমের যে অবস্থা দেখা যায় তাই উদ্দীপকের পরজীবীর জীবন…
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
