উদ্দীপকে নির্দেশিত রোগ P হলো ডেঙ্গু জ্বর।
ডেঙ্গু একটি ভাইরাসঘটিত রোগ। এটি ফ্লাভিভাইরাস বা ডেঙ্গী ভাইরাস দ্বারা হয়ে থাকে।এ রোগে জ্বর ১০৩°-১০৫°F হয়ে থাকে। এ জ্বরে মেরুদণ্ড ও কোমর অনেক ব্যাথা হয়। তাই একে হাড়ভাঙা জ্বর বলে।
নিচে এ রোগ প্রতিরোধের উপায় দেয়া হলো-
১) ডেঙ্গু মশা নিধন করাই প্রতিরোধের প্রধান উপায়।
২) এই মশা দিনের বেলায় কামড়ায়, কাজেই দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে হবে।
৩) রোগ প্রতিরোধে দিনের বেলায় মশারী টানিয়ে ঘুমানো, মশার কয়েল ব্যবহার করতে হবে, যাতে মশা কামড়াতে না পারে।
৪) এই মশা ময়লা পানিতে জন্মায় না, বাড়ির আশপাশে বিভিন্ন কনটেইনারে (ফুলের টব, ভাঙ্গা হাঁড়ি পাতিল, ডাবের খোসা, ড্রাম ইত্যাদি) রক্ষিত বা সঞ্চিত পরিষ্কার পানিতে জন্মায়, তাই পানির এসব উৎস ধ্বংস করতে হবে অর্থাৎ পানি জমতে না দেয়া।
৫) এডিস মশা গড়ে ২১ দিন বাঁচে। তাই একই সাথে লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিধনের জন্য নিয়মিত পতঙ্গনাশক স্প্রে করে রোগ প্রতিরোধ করা যায়।
সুতরাং, উপর্যুক্ত ব্যবস্থার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা যায়।