[গণিত] কীভাবে মানবদেহের যকৃতের কোষকে ধ্বংস করে তার সচিত্র বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত [গণিত] হলো ম্যালেরিয়া জীবাণু [গণিত] , এর। যকৃত কোষের আক্রমণকে হেপাটিক সাইজোগনি বলা হয়। নিচে সচিত্র বর্ণনা করা হলো- মানুষের যকৃৎ কোষে সংঘটিত ম্যালেরিয়ার পরজীবীর বহুবিভাজন প্রক্রিয়ায় অযৌন জননকে হেপাটিক সাইজোগনি বলে। এ চক্র দুটি পর্যায়ে সম্পন্ন হয়। যথা- ক. প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনি যকৃৎ সাইজোগনির এ পর্যায় নিম্নলিখিত ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। ১. স্পোরোজয়েটের যকৃতে প্রবেশ স্পোরোজয়েট রক্ত দ্বারা বাহিত হয়ে ৩০ মিনিটের মধ্যে যকৃতে চলে আসে। হেপাটোসাইটে প্রবেশ করে প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র শুরু করে। ২. ক্রিপ্টোজয়েট: যকৃৎ কোষে প্রবেশের পর স্পোরোজয়েট খাদ্য গ্রহণ করতে শুরু করে। খাদ্য গ্রহণ করার পর এরা আকৃতিতে বড় হয় এবং মাকু আকৃতির স্পোরোজয়েটগুলো গোলাকার ক্রিপ্টোজয়েটে পরিণত হয়। ৩. সাইজন্ট: প্রতিটি ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াস ক্রমাগত বিজারিত হয়ে কয়েক দিনের মধ্যে বহু নিউক্লিয়াসবিশিষ্ট প্রজাতিভেদে প্রায় ১০০০- ১২০০টি দশায় পরিণত হয়। বহু নিউক্লিয়াসবিশিষ্ট পরজীবীর এ দশাকে সাইজন্ট বলে। ৪. ক্রিপ্টোমেরোজয়েট: ক্রিপ্টোমেরোজয়েটগুলো সাইজন্ট ও যকৃৎ কোষের কোষঝিল্লি ভেঙে বের হয়ে যকৃতের সাইনুসয়েড এ অবস্থান করে এবং এখান থেকে পরবর্তী চক্র শুরু হয়। খ. এক্সো-এরিথ্রোসাইটিক সাইজোগনি: ১. প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনি : চক্রে উৎপন্ন কিন্টোমেরোজয়েটও নতুন হেপাটোসাইটকে আক্রমণের মাধ্যমে এক্সো-এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রের সূচনা করে। ২. সাইজন্ট : পরিণত ক্লিন্টোমেরোজয়েটগুলো নতুন যকৃৎ কোষে প্রবেশ করে নিউক্লিয়াসের বারবার বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াসবিশিষ্ট সাইজন্ট দশায় পরিণত হয়। ৩. মেটাক্রিপ্টোমেরোজয়েট : সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয় এবং প্লাজমামেমব্রেন দ্বারা আবৃত হয়ে যেসব নতুন কোষ সৃষ্টি করে তাদেরকে মেটাক্সিন্টোমেরোজয়েট বলে। ৪. আক্রান্ত যকৃৎ কোষের ভাঙ্গন: মেটাক্রিপ্টোমেরোজয়েটগুলো পরিণত হলে আক্রান্ত যকৃৎ কোষ বিদীর্ণ করে বেরিয়ে আসে এবং নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে এ চক্রের পুনরাবৃত্তি ঘটায়। এ অবস্থায় মানুষের যকৃৎ কোষে প্রচুর মেরোজয়েট পাওয়া যায়। আকার এর ভিত্তিতে এদের দুই ভাগে ভাগ, করা হয়। যথা- (ক) মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট ও (খ) ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
কীভাবে মানবদেহের যকৃতের কোষকে ধ্বংস করে তার সচিত্র বর্ণনা দাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
