জারা এর জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের জারা যে রোগে আক্রান্ত তা হলো ডেঙ্গু জ্বর। নিচে ডেঙ্গু 'জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হলো- ডেঙ্গু জ্বরের কারণ: ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ। Flavi virus প্রজাতির একটি RNA ভাইরাস ডেঙ্গু রোগের প্রধান কারণ। এটি একটি RNA ভাইরাস। [গণিত] ও [গণিত] নামক মশকী এ রোগের বাহক হিসেবে কাজ করে। ডেঙ্গু জ্বরের লক্ষণ: প্রথমে শীত শীত ভাব হয়ে হঠাৎ প্রচন্ড জ্বর দেখা দেয়। জ্বর ১০৩০ ১০৫০ ফারেনহাইট হয়ে থাকে। এছাড়া ডেঙ্গু জ্বরে রোগীর প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেট ব্যথা, কপাল ব্যথা ও গলা ব্যথা হয়। রোগীর সমস্ত শরীরে (মাংসপেশি, পিঠ, কোমর, ঘাড়, হাড়ের জোড়ায় জোড়ায়) ব্যথ্যা হয়। মেরুদণ্ডের ব্যথাসহ কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। একে হাড়ভাঙ্গা জ্বর বলে। শরীরে লালচে রঙের র্যাশ (ফুসকুড়ি) দেখা দিতে পারে। বমি বমি ভাব ও খাবারে অরুচি হতে পারে। মারাত্মক পর্যায়ে পৌছালে রক্তক্ষরণ হয়। ডেঙ্গু জ্বরের প্রতিরোধ: ডেঙ্গু মশা নিধন করাই প্রতিরোধের প্রধান উপায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, কাজেই দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে হবে। রোগ প্রতিরোধে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো, মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে, যাতে মশা কামড়াতে না পারে। এই মশা ময়লা পানিতে জন্মায় না, বাড়ির আশেপাশে বিভিন্ন কনটেইনারে (ফুলের টব, ভাঙ্গা হাঁড়ি পাতিল, ডাবের খোসা, ড্রাম ইত্যাদি) রক্ষিত বা সঞ্চিত পরি কার পানিতে জন্মায়, তাই পানির অনব উৎস ধাংস করতে হবে। একই সাথে এডিস মশার লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিধনের জন্য নিয়মিত পতঙ্গনাশক স্প্রে করে রোগ প্রতিরোধ করা যায়। সম্প্রতি আমেরিকার ফ্লোরিডাতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে পতঙ্গ নাশক ছাড়াই ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
জারা এর জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
